রামুর জোয়ারিয়ানালা এইচ এম সাঁচি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
কক্সবাজারের রামুর জোয়ারিয়ানালা এইচ এম সাঁচি উচ্চ বিদ্যালয়ে ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুন) বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম আজিজুল হক সিকদাদের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির কো-অপ্ট সদস্য ও সাবেক সভাপতি রামু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও রামু প্রেসক্লাবের সভাপতি নীতিশ বড়ুয়া।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. নাছির উদ্দিনের সঞ্চালনা এবং সহকারী শিক্ষক মো. আতিকুর রহমান সজীবের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এতে জোয়ারিয়ানালা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা সাঈদ আব্বাস বক্তব্য রাখেন।
বিদ্যালয়ের পরিচালনা কমিটি সদস্য নুরুল হক মেম্বার, সহকারী প্রধান শিক্ষক মো. তালিব উল্লাহ সিদ্দীকি, সিনিয়র শিক্ষক মো. নুরুল হুদা, ফরিদুল আলম, ইসমত জাহান ডালিয়া, রোকসানা আক্তার, সহকারী শিক্ষক সাজেদা বেগম, বাবুল কুমার শর্মা, শাহাদাত হোছাইন, মিজানুর রহমান, আবুল হোসেন,দানু মিয়াসহ শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শুরুর আগে বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এমএসএম / জামান
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত