ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাটে বিজিবির অভিযানে দুই শতাধিক ফেনসিডিলসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ১৬-৬-২০২২ বিকাল ৫:৬

নওগাঁর ধামইরহাটে বিজিবির অভিযানে দুই শতাধিক ফেনসিডিলসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক করা হয়েছে। পত্নীতলার ১৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. হামিদ উদ্দিন (পিএসসি) বিষিয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার (১৪ জুন) রাত সাড়ে ১১টায় ভূটিয়াপাড়া বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মাহাবুবুর রহমানের নেতৃত্বে  দোগড় নামক এলাকায় অভিযান পরিচালনা করে ২৬ বোতল ভারতীয় নেশাজাতীয় কাশির সিরাপ আটক করা হয়। অপরদিকে ১৫ জুন রাত ১টায় চকচন্ডি বিওপির টহল কমান্ডার সুবেদার মো. ইদ্রিস আলীর নেতৃত্বে বাংলাদেশের অভ্যন্তরে চককালু এলাকায় অভিযান চালিয়ে ২০০ বোতল ভারতীয় ফেনসিডিল আটক করা হয়। এছাড়াও একই দিন ভোররাত ৪টায় পাগলাদেওয়ান বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মাহাবুবুর রহমানসহ সঙ্গীয় ফোর্স তেরগাতী নামক এলাকায় অভিযান পরিচালনা করে ১৮ বোতল ভারতীয় মদ আটক করে। 

সম্প্রতি পত্নীতলার ১৪ বিজিবির অধিনায়ক হিসেবে লে. কর্নেল মো. হামিদ উদ্দিন (পিএসসি) যোগদানের পর থেকে সীমান্ত এলাকায় কঠোর নজরদারি লক্ষ্য করা গেছে এবং মাদকবিরোধী অভিযান ও জনসচেতনতামূলক প্রাচারাভিযান অব্যাহত রেখেছেন সংশ্লিষ্ট বিওপি কমান্ডারগণ।

এমএসএম / জামান

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু