ধামইরহাটে মানবাধিকার গণতন্ত্র সুশাসন ও নারীয় ক্ষমতায় বিষয়ে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত
নওগাঁর ধামইরহাটে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশ উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের উপজেলা অ্যাডভোকেসি নেটওয়ার্ক সদস্যদের জন্য মানবাধিকার, গণতন্ত্র, সুশাসন, নারীর ক্ষমতায়ন অ্যাডভোকেসি বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত হয়েছে। গত মঙ্গলবার (১৪ জুন) সকাল সাড়ে ১০টায় বিআরডিবি হলরুমে প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয় এবংিআজ বৃহস্বপতিবার (১৬ জুন) বিকেলে এ প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত হয়। প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা কমিটির সভাপতি ধামইরহাট মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রউফ।
ওয়েভ ফাউন্ডেশন ফাউন্ডেশনের আয়োজনে এবং খ্রিস্টান এইড এবং ইউরোপিয়ান ইউনিয়নের কারিগরি ও আর্থিক সহায়তায় এ প্রকল্প বাস্তবায়ন করছে।
প্রশিক্ষণ কর্মশালায় সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত আলোচনা করেন- উপজেলা সমাজসেবা অফিসার সোহেল রানা, মহিলা বিষয়ক অফিসার মিজানুর রহমান, যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার, প্রকল্পের বিভাগীয় সমন্বয়কারী মানুয়েল টুডু, বিভাগীয় সহকারী সমন্বয়কারী সুদীপ কুমার ঘোষ।
সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়। এ সময় ধামইরহাট প্রেসক্লাবের সভাপতি আব্দুল আজিজ, সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল বাবু, সাংবাদিক হারুন আল রশীদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু মুসা স্বপন, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য রেবেকা পারভীন, ইউপি সদস্য মামুন রেজা, সংস্থার কর্মী যিহিস্কেল সরেন, সংস্থার সহযোগী সম্পা আকতার, নারী নেত্রী বেলী খাতুন, আদিবাসী নেতা জিল্লুর মার্ডি, সেবাস্তিয়ান হেমরম, লিজারুল মার্ডি, মুরাদুজ্জামান, জাহিদ ইকবাল, পল্লব প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন