ধূমপানের টান কমাবে যেসব পানীয়
ধূমপানের অভ্যাস ছাড়া বেশ মুশকিল। ধূমপান ছাড়তে কতজনই না কত উপায় অনুসরণ করেন। তবুও এই খারাপ অভ্যাস ত্যাগ করতে পারেন না অনেকেই। এক্ষেত্রে ৩ পানীয় আপনাকে ধূমপান ছাড়তে সাহায্য করতে পারে। জেনে নিন কোন কোন পানীয় কমাতে পারে ধূমপানের টান-
>> নিকোটিন ও টোব্যাকো রিসার্চের এক জার্নালের তথ্য অনুসারে, ধূমপানের প্রতি টান কমাতে বিশেষভাবে সাহায্য করে দুগ্ধজাত পানীয়। ২০৯ জন ধূমপায়ীর উপর চালানো হয় এই সমীক্ষা। পরবর্তী সময় দেখা যায়, নিয়মিত দুধ খাওয়ার ফলে সিগারেটে টান দেওয়ার ইচ্ছা প্রবল হলে হাতের কাছে থাকা দুধে চুমুক দিন। অনেকটাই দমে যাবে ধূমপানের ইচ্ছা।
>> ধূমপান কমাতে আদা চা বিশেষভাবে সাহায্য করে। নিকোটিন ছাড়ার পর নানা ধরনের সমস্যাও যেমন-গা গোলানো, বমি ভাব, মাথা ঘোরার মতো সমস্যারও সমাধান করে আদা চা।
>> দীর্ঘদিন ধূমপানের অভ্যাস থাকলে শরীরে ভিটামিন সি’র অভাব দেখা দেয়। এ কারণে আরও বেশি করে নিকোটিনের চাহিদাও বাড়ে। তাই নিয়মিত ভিটামিন সিযুক্ত ফল খেতে হবে। তেমনই এক ফল হলো কিউয়ি, এতে প্রচুর ভরপুর ভিটামিন সি আছে। যা নিকোটিনের চাহিদা কমাতে পারে।
জামান / জামান
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত
পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন
গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন
খাবারের সঙ্গে শরীরে ঢুকছে প্লাস্টিক, ঝুঁকি কমানোর ৭ উপায়
গর্ভবতী নারীদের যেসব খাবার এড়িয়ে চলা উচিত
রান্নাঘরের সিঙ্ক ঝকঝকে রাখার উপায় জেনে নিন
গর্ভাবস্থায় কাঁচা পেঁপে খাওয়া যাবে?