সাতকানিয়ায় আম কুড়াতে গিয়ে শিশুর মৃত্যু
চট্টগ্রামের সাতকানিয়ায় বাড়ির পাশে বাগানে আম কুড়াতে গিয়ে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট বাতাসে গাছের ডাল ভেঙে পড়ে মো.শাহরিয়ার (৬) নামে এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছে তারই আপন চাচাতো ভাই সাড়ে ৫ বছর বয়সী আবদুল্লাহ আল ফাহিদ প্রকাশ তুষার। বুধবার (২৬ মে) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার এওচিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পশ্চিম গাটিয়াডেঙ্গা নেয়ামত আলপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত শাহরিয়ার ওই এলাকার শাহআলম ও আহত তুষার সৌদি প্রবাসী আবুল ফজলের ছেলে। উভয়েই আপন চাচাতো-জ্যেঠাতো ভাই এবং একটি নূরানী মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র।
এ ব্যাপারে প্রত্যক্ষদর্শী ও তুষারের মা রহিমা বেগম বলেন, বুধবার বিকেলে আমাদের বাড়ির পাশের বাগানে পাড়ার অন্য শিশুদের সঙ্গে আমার দেবর শাহআলমের ছেলে শাহরিয়ার ও আমার ছেলে তুষার আম কুড়াতে যায়। এ সময় হঠাৎ বাতাসে গাছের ডাল ভেঙে শাহরিয়ারের মাথা ও ঘাড়ে এবং তুষারের মাথার পেছনে ও পিঠে পড়ে আঘাত পেয়ে গুরুতর আহত হয়। ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহরিয়ারকে মৃত ঘোষণা করেন। তুষারকে চমেক হাসপাতাল থেকে নিয়ে নগরীর এশিয়ান হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
এমএসএম / জামান
এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক
ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার
ধামরাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু, সুপারভাইজার ও জরিপকারীদের মাঝে ট্যাব বিতরণ
অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে রাসিক প্রশাসক রিটন
কালিয়ায় ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষক-অভিভাবক
ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ
বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার
দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি
ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ