ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

বন্যায় সারাদেশের সঙ্গে বিচ্ছিন্ন সুনামগঞ্জ


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৭-৬-২০২২ রাত ১২:৪৪

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জ-সিলেট সড়কের গোবিন্দগঞ্জ এলাকা প্লাবিত হয়ে পড়েছে। এতে সারাদেশের সাথে বিচ্ছিন্ন হয়ে গেছে সুনামগঞ্জের সড়ক যোগাযোগ।

জানা গেছে, বৃহস্পতিবার (১৬ জুন) বিকেলে পাহাড়ি ঢলের পানিতে গোবিন্দগঞ্জ এলাকার মূল সড়ক প্লাবিত হয়ে পড়ে। এরপর রাত ১০টায় পানির গতি বেশি হওয়ায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বর্তমানে ওই সড়ক দিয়ে কোনো দূরপাল্লার যান চলাচল করতে পারছে না। এদিকে, সুনামগঞ্জে টানা কয়েক দিন ধরে বৃষ্টি অব্যাহত রয়েছে। সুরমা নদীর পানিও প্রবাহিত হচ্ছে বিপদসীমার উপর দিয়ে।

জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন জানান, সড়ক প্লাবিত হয়ে সারাদেশের সঙ্গে সুনামগঞ্জের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতির আরো অবনতি হতে পারে।

জামান / জামান

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত