চার গরুর দাম সোয়া কোটি
ছানা ব্যবসায়ী মো. হাবিল মিয়া (৪০)। আট বছর ধরে গরু পালন করছেন তিনি। প্রথম বছর গরু বিক্রি করে লাভের মুখ দেখলে আরো বেশি করে গরু পালনের ইচ্ছা হয় তার। গত কোরবানির ঈদের পর চারটি গরু কেনেন তিনি। স্ত্রী শেফালী বেগমকে সঙ্গে নিয়ে শুরু করেন লালন-পালন। এবার সেই চারটি গরু সোয়া কোটি টাকায় বিক্রি করতে চান হাবিল।
হাবিল মিয়ার বাড়ি মানিকগঞ্জের ঘিওর উপজেলার বরুরিয়া গ্রামে। এক রকম শখের বসেই গরু পালন শুরু করেন তিনি। সেজন্য প্রতিটি গরুর ভিন্ন ভিন্ন নাম দেন হাবিল। নিজ জেলার সাথে মিল রেখে দুটি গরুর নাম রাখেন মানিক-রতন। অন্য দুটি গরু দুষ্ট প্রকৃতির বিধায় নাম রাখেন রক ও আন্ডারটেকার। রেসলিং খেলা পছন্দ করেন তিনি। তাই বিশ্বসেরা রেসলারদের সাথে মিল রেখে নাম রাখেন গরু দুটির।
হাবিল মিয়া জানান, রতন নামের ফিজিয়ান (বাহাসা) গরুটি কেনা হয় মানিকগঞ্জের হরগজ হাট থেকে। আর গরু ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করে সংগ্রহ করেন লাল রঙের ইন্ডিয়ান শাহিয়াল গরুটি, যার নাম দেয়া হয় মানিক। অস্ট্রেলিয়ান রক ও আন্ডারটেকারকে কেনা হয় এলাকা থেকে। দুটি অন্ধকার ঘরে রেখে টানা এক বছর লালন পালন করা হয় গরুগুলো।
হাবিলের দেয়া তথ্যমতে, রতনের ওজন ৫২ মন, মানিকের ৩৫, রকের ৩৫ ও আন্ডারটেকারের ৩৬ মণ। রতনকে ৩৫, মানিককে ৩২, রককে ২২ ও আন্ডারটেকারকে ২৫ লাখ টাকায় বিক্রি করতে চান তিনি।
হাবিল মিয়ার স্ত্রী শেফালী বেগম বলেন, প্রাকৃতিক ঘাসের পাশাপাশি খৈল, কুড়া, ভুসি, ভুট্টা, ছোলা ও পায়রাজাতীয় খাবার খাওয়ানো হয়েছে গরুগুলোকে। এতে দৈনিক খরচ হয়েছে আড়াই থেকে তিন হাজার টাকা। স্বাস্থ্য পরীক্ষার জন্য উপজেলা প্রাণিসম্পদ অফিস থেকে নিয়মিত তদারকি করা হয়েছে।
এদিকে, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে হাবিল মিয়ার গরু। প্রতিদিন দূর-দূরান্ত থেকে লোকজন গরু দেখতে আসছেন। মানিক, রতন, রক ও আন্ডারটেকারকে দেখে মুগ্ধ তারা। অনেকে গরু পালনে উৎসাহিত হচ্ছেন। ফলে চাকরির পেছনে না ছুটে যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিয়ে খামার করার প্রতি আগ্রহ বাড়ছে তাদের।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সবুজ বলেন, হাবিল মিয়ার গরু দেখে আমি মুগ্ধ। আমারও এমন গরু পালনের ইচ্ছা করছে। পড়াশোনা শেষ করে চাকরি না পেলে গরু পালন করার ইচ্ছা আছে।
ঘিওর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আনোয়ার হোসেন বলেন, প্রাণিসম্পদ অফিস থেকে গরুর খামারে নিয়মিত তদারকি করা হয়। গরু মোটাতাজাকরণ ওষুধ খাওয়ানো হচ্ছে কি-না তা দেখার পাশাপাশি স্বাস্থ্যগত চিকিৎসা সহায়তা দেয়া হয়। হাবিল মিয়ার গরুগুলোকে প্রাকৃতিক খাবার খাওয়ানো হয়েছে।
এমএসএম / জামান
নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন
খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক
টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক
তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত
পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার
সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি
দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী
কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
Link Copied