ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

বন্ধুভাবাপন্ন দেশগুলোতেই গম রপ্তানি করবে রাশিয়া


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১৮-৬-২০২২ দুপুর ১০:৩৬

ইউক্রেনে সামরিক অভিযানের জেরে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের একের পর নিষেধাজ্ঞার শিকার রাশিয়া এবার তার শস্য রপ্তানি নীতিতে পরিবর্তন এনেছে। দেশটির কেন্দ্রীয় কৃষিমন্ত্রী দিমিত্রি পেত্রুশেভ শুক্রবার (১৭ জুন) জানিয়েছেন, চলতি বছর থেকে কেবল বন্ধুভাবাপন্ন দেশগুলোতেই গম রপ্তানি করবে রাশিয়া।

রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর ও বন্দরনগর সেন্ট পিটার্সবার্গে শুরু হয়েছে সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামের (এসপিআইইএফ) সম্মেলন। শুক্রবার ওই সম্মেলনে দেয়া বক্তব্যে রুশ ‍কৃষিমন্ত্রী বলেন, আমরা অবশ্যই আন্তর্জাতিক বাজারে শস্য ও অন্যান্য কৃষিজপণ্য রপ্তানি অব্যাহত রাখব। তবে এখন থেকে আমরা কেবল সেসব দেশে কৃষি পণ্য রপ্তানি করব, যারা রাশিয়ার প্রতি বন্ধুত্বপূর্ণ।

গত ৭ মার্চ রাশিয়ার প্রতি ‘বন্ধুত্বপূর্ণ নয়’ এমন দেশসমূহের তালিকা প্রকাশ করে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। এই তালিকায় থাকা দেশ ও অঞ্চলসমূহ হলো- সুইজারল্যান্ড, নরওয়ে, আলবেনিয়া, অ্যান্ডোরা, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্সি, অ্যাঙ্গুইলা, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, জিব্রাল্টার, ইউরোপীয় ইউনিয়নের ২৮ দেশ, আইসল্যান্ড, কানাডা, লিচটেনস্টেইন, মাইক্রোনেশিয়া, মোনাকো, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া, স্যান মারিনো, উত্তর মেসিডোনিয়া, সিঙ্গাপুর, তাইওয়ান, ইউক্রেন, মন্টিনিগ্রো ও জাপান।

বিশ্বের অন্যতম শীর্ষ গম উৎপাদন ও রপ্তানিকারী দেশ রাশিয়া। আন্তর্জাতিক বাজারের ২০ শতাংশ গমের জোগান আসে এই দেশটি থেকে। উপরন্তু চলতি বছর রাশিয়ায় গমের বাম্পার ফলন হয়েছে। দেশটির সরকারি তথ্য অনুযায়ী, বছরের শেষ পর্যন্ত রাশিয়ায় উৎপাদিত গমের পরিমাণ পৌঁছাবে ১৩ কোটি টনে। দেশটির সাম্প্রতিক ইতিহাসের বিচারে এটি রাশিয়ায় সর্বোচ্চ গম উৎপাদনের রেকর্ড।

রুশ সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, চলতি বছর যে পরিমাণ গম উৎপাদন হয়েছে, তাতে দেশের অভ্যন্তরীণ চাহিদা ভালোভাবে মেটানোর পরও বিপুল পরিমাণ গম রপ্তানি করা যাবে।

এদিকে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে আন্তর্জাতিক বাজারে কৃষ্ণসাগরের তীরবর্তী এই দুটি দেশ থেকে গম সরবরাহে ধস নেমেছে, ফলে বিশ্বজুড়ে বাড়ছে এই শস্যের দাম। জাতিসংঘের তথ্য অনুযায়ী, মার্চ থেকে এপ্রিল এক মাসে বিশ্বে গমের দাম বেড়েছে ১৭ শতাংশ।

জামান / জামান

দুই দফা প্রাণঘাতী ইনজেকশনের পরও বেঁচে যাওয়া সেই নারীর অবস্থা আশঙ্কাজনক

রেকর্ড কম জনসমর্থনের মধ্যেই ট্রাম্পের ৩২ দিনের নির্বাচনি প্রচার শুরু

ইরানকে ৩ বিমানবাহী রণতরী দিয়ে ঘিরে ফেলছে যুক্তরাষ্ট্র

‘বিমান ছিনতাইয়ের চেষ্টায় ইরান জড়িত কি না এখনই বলা যাচ্ছে না’

শান্তিতে নোবেল পাচ্ছেন ট্রাম্প?

আড়াই লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় সন্ত্রাসী দিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী

ইসরায়েলগামী বিমানের পাইলটকে সম্ভবত হাতুড়ি দিয়ে আঘাত করেছিলেন কো-পাইলট

ইরাক থেকে মার্কিন সেনাদের চলে যাওয়াকে ‘ঐতিহাসিক জয়’ বলল বিপ্লবী গার্ড

হুথিদের বড় হামলা রুখে দেওয়ার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর

যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র

ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা