ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

ইউক্রেনে ১০ হাজার ছাড়িয়েছে বেসামরিক নাগরিকের মৃত্যু : জাতিসংঘ


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১৮-৬-২০২২ দুপুর ১১:৮

রাশিয়া ইউক্রেনে হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত শতাধিক শিশুসহ ১০ হাজার বেসামরিক নাগরিক নিহত বা আহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। আজ শনিবার এক প্রতিবেদনে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেট স্থানীয় সময় শুক্রবার (১৭ জুন) বলেছেন, ১৬ জুন মধ্যরাত পর্যন্ত কিয়েভে প্রায় ৪ হাজার ৫০৯ জন নিহত এবং ৫ হাজার ৫৮৫ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৯৪ জন শিশু রয়েছে। 

জাতিসংঘের বিবৃতিতে বলা হয়েছে, বেশির ভাগ হতাহতের ঘটনা ঘটেছে বিস্ফোরক অস্ত্রের হামলার কারণে, যার মধ্যে রয়েছে কামানের গোলাবর্ষণ, ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা। প্রকৃত হতাহতের সংখ্যা আরও বেশি হবে বলে আশঙ্কা প্রকাশ করেছে এ বৈশ্বিক সংস্থা। জাতিসংঘ আরও জানিয়েছে, শুধু মারিউপোলেই ১ হাজার ৩৪৮ জন নিহত হয়েছে। 

মারিউপোলের অবস্থা সবচেয়ে খারাপ উল্লেখ করে মিশেল ব্যাচেলেট বলেছেন, বর্তমান পরিস্থিতি খুবই ভয়াবহ। সেখানে গোলাগুলি কিছুটা থেমেছে। তবে বিধ্বস্ত শহরটিতে চিকিৎসা সেবা এবং অন্যান্য নাগরিক সেবা দেওয়ার মতো পরিস্থিতি নেই।

এদিকে ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল অফিস স্থানীয় সময় শুক্রবার জানিয়েছে, ২৪ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে রুশ বাহিনীর হামলায় ৩৩২ জন শিশু নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে ৫৮১ শিশু। এর মধ্যে রুশ অধিকৃত অঞ্চলগুলোর শিশুদের সংখ্যা অন্তর্ভুক্ত করা হয়নি। সুতরাং হতাহতের সংখ্যা আরও বেশি হবে। 

এছাড়া জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা এক বিবৃতিতে বলেছে, যুদ্ধের কারণে কমপক্ষে ৫১ লাখ ৩৭ হাজার ৯৩৩ জন মানুষ ইউক্রেন ছেড়ে ইউরোপের বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে। এর মধ্যে ৩৪ লাখ ৭ হাজার শরণার্থী ইউরোপে অস্থায়ী সুরক্ষার জন্য নিবন্ধিত হয়েছে। 

জামান / জামান

দুই দফা প্রাণঘাতী ইনজেকশনের পরও বেঁচে যাওয়া সেই নারীর অবস্থা আশঙ্কাজনক

রেকর্ড কম জনসমর্থনের মধ্যেই ট্রাম্পের ৩২ দিনের নির্বাচনি প্রচার শুরু

ইরানকে ৩ বিমানবাহী রণতরী দিয়ে ঘিরে ফেলছে যুক্তরাষ্ট্র

‘বিমান ছিনতাইয়ের চেষ্টায় ইরান জড়িত কি না এখনই বলা যাচ্ছে না’

শান্তিতে নোবেল পাচ্ছেন ট্রাম্প?

আড়াই লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় সন্ত্রাসী দিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী

ইসরায়েলগামী বিমানের পাইলটকে সম্ভবত হাতুড়ি দিয়ে আঘাত করেছিলেন কো-পাইলট

ইরাক থেকে মার্কিন সেনাদের চলে যাওয়াকে ‘ঐতিহাসিক জয়’ বলল বিপ্লবী গার্ড

হুথিদের বড় হামলা রুখে দেওয়ার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর

যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র

ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা