জ্বালানি সংকট : শ্রীলঙ্কায় দুই সপ্তাহ অফিস-স্কুল বন্ধ
শ্রীলঙ্কার কর্তৃপক্ষ দেশটির সরকারি অফিস এবং স্কুলগুলোকে দুই সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করেছে। কারণ, দেশটিতে ব্যাপকভাবে জ্বালানি সংকট দেখা দিয়েছে। এ কারণেই শুক্রবার (১৭ জুন) এমন সিদ্ধান্ত নেয় সে দেশের সরকার।
দেশটি তাদের আমদানিকৃত জ্বালানির অর্থ প্রদানের জন্য ডলারের অভাবে সরকারি যানবাহনের চলাচল প্রায় সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় দেশটির সব বিভাগ, পাবলিক প্রতিষ্ঠান এবং স্থানীয় কাউন্সিলকে সোমবার থেকে পেট্রোল এবং ডিজেলের তীব্র ঘাটতির প্রতিক্রিয়া হিসাবে সীমিত পরিসরে যান চলাচলের নির্দেশ দিয়েছে।
মন্ত্রণালয়ের নির্দেশে বলা হয়েছে, ‘গণপরিবহনের ঘাটতির পাশাপাশি ব্যক্তিগত যানবাহনে জ্বালানির ব্যবস্থা করতে না পারায় অফিসে কর্মী সংখ্যা ব্যাপকভাবে হ্রাস করার সিদ্ধান্ত হয়েছে।
দেশটির শিক্ষা মন্ত্রণালয় শুক্রবার ঘোষণা দিয়ে জানিয়েছে, আগামী সোমবার থেকে দুই সপ্তাহের জন্য স্কুল বন্ধ থাকবে। বিদ্যুতের ব্যবস্থা থাকলে অনলাইনে ক্লাস নেয়ার কথা বলেছে মন্ত্রণালয়।
জামান / জামান
দুই দফা প্রাণঘাতী ইনজেকশনের পরও বেঁচে যাওয়া সেই নারীর অবস্থা আশঙ্কাজনক
রেকর্ড কম জনসমর্থনের মধ্যেই ট্রাম্পের ৩২ দিনের নির্বাচনি প্রচার শুরু
ইরানকে ৩ বিমানবাহী রণতরী দিয়ে ঘিরে ফেলছে যুক্তরাষ্ট্র
‘বিমান ছিনতাইয়ের চেষ্টায় ইরান জড়িত কি না এখনই বলা যাচ্ছে না’
শান্তিতে নোবেল পাচ্ছেন ট্রাম্প?
আড়াই লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র
স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় সন্ত্রাসী দিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী
ইসরায়েলগামী বিমানের পাইলটকে সম্ভবত হাতুড়ি দিয়ে আঘাত করেছিলেন কো-পাইলট
ইরাক থেকে মার্কিন সেনাদের চলে যাওয়াকে ‘ঐতিহাসিক জয়’ বলল বিপ্লবী গার্ড
হুথিদের বড় হামলা রুখে দেওয়ার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর
যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র
ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি