ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

হঠাৎ ইউক্রেন সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১৮-৬-২০২২ দুপুর ১১:৩৩

অঘোষিত সফরে ইউক্রেন গেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাতের জন্য শুক্রবার (১৭ জুন) এ  সফরে যান তিনি। শুক্রবার টুইটারে দেয়া এক পোস্টে নিজের অঘোষিত ইউক্রেন সফরের কথা জানান বরিস জনসন। জেলেনস্কির সঙ্গে নিজের একটি ছবি জুড়ে দিয়ে জনসন লিখেছেন, ‘মিস্টার প্রেসিডেন্ট, ভলোদিমির। ফের কিয়েভে এসে ভালো লাগল।’

বিবিসির খবরে বলা হয়েছে, ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর এ নিয়ে দ্বিতীয়বারের মতো দেশটি সফরে গেলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। যুদ্ধ শুরুর পর কোনো বিদেশি নেতা হিসেবে তিনিই প্রথম দেশটি সফর করেন।

নিজের টেলিগ্রাম অ্যাকাউন্টে জনসনকে স্বাগত জানিয়ে একটি বার্তা পোস্ট করেছেন জেলেনস্কি। এতে তিনি লিখেছেন, ইউক্রেনের প্রতি গ্রেট ব্রিটেনের সমর্থন অনেক জোরালো। সেটি প্রমাণিত হয়েছে। আমাদের দেশের মহান বন্ধু বরিস জনসনকে আবারো কিয়েভে দেখতে পেয়ে উচ্ছ্বসিত।

জামান / জামান

দুই দফা প্রাণঘাতী ইনজেকশনের পরও বেঁচে যাওয়া সেই নারীর অবস্থা আশঙ্কাজনক

রেকর্ড কম জনসমর্থনের মধ্যেই ট্রাম্পের ৩২ দিনের নির্বাচনি প্রচার শুরু

ইরানকে ৩ বিমানবাহী রণতরী দিয়ে ঘিরে ফেলছে যুক্তরাষ্ট্র

‘বিমান ছিনতাইয়ের চেষ্টায় ইরান জড়িত কি না এখনই বলা যাচ্ছে না’

শান্তিতে নোবেল পাচ্ছেন ট্রাম্প?

আড়াই লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় সন্ত্রাসী দিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী

ইসরায়েলগামী বিমানের পাইলটকে সম্ভবত হাতুড়ি দিয়ে আঘাত করেছিলেন কো-পাইলট

ইরাক থেকে মার্কিন সেনাদের চলে যাওয়াকে ‘ঐতিহাসিক জয়’ বলল বিপ্লবী গার্ড

হুথিদের বড় হামলা রুখে দেওয়ার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর

যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র

ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা