তাড়াশে বৃদ্ধদের ফল দিয়ে আত্মশুদ্ধি করলেন তরিকায় আত্মশুদ্ধি ও মানব কল্যাণ সংঘ
সিরাজগঞ্জের তাড়াশে বৃদ্ধদের ফল দিয়ে আত্মশুদ্ধি করলেন তরিকায় আত্মশুদ্ধি ও মানব কল্যাণ সংঘ। উপজেলার ৪ নং মাগুড়া বিনোদ ইউনিয়নের ঘরগ্রামে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ১৭ জুন শুক্রবার সন্ধ্যায় ওই গ্রামের ইয়া হক দরবার শরীফে তরিকায় আত্মশুদ্ধি ও মানব কল্যাণ সংঘ’র সভাপতি ও মাগুড়া বিনোদ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জয়নাল অবেদনী ওয়ারেছীর সভাপতিত্বে ২য় বার অসহায় হত দরিদ্র ২১জন বৃদ্ধ/বৃদ্ধার হাতে এ ফলের ঝুড়ি তুলে দেওয়া হয়। (ফলের মধ্যে ছিল আম,কাঁঠাল,আনারস,কলা,পিয়ারা)। এছাড়াও বিভিন্ন কর্মসূচি পালন করা হয় । এর মধ্যে উল্লেখযোগ্য ভক্তদের ফল সেবা, সান্ধ্যকালীন চালপানি সেবা,আসনে বাতি জ¦ালানো,ভক্তি-সালাত আদায়,সর্ব ত্বরিকা মতে জিকির আজকার,মিলাদ ও দোয়া মাহফিল,রাতের অন্নসেবা গ্রহন,তবারক বিতরণ,আত্মশুদ্ধি সমন্ধে তত্ত্বালোচনা,সামা-কাওয়ালী/বাউল গানের আসর। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪ নং মাগুড়া বিনোদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বর্তমান আওয়ামীলীগের সভাপতি আতিকুল ইসলাম বুলবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক গোলাম আজম,তরিকায় আত্মশুদ্ধি ও মানব কল্যাণ সংঘ’র উপদেষ্টা জহুরুল ইসলাম মাস্টার,সাধারণ সম্পাদক আনান বাউল,সদস্য আলম সরদার,জীবন সাধু,আলী আশরাফসহ অনেকে। এ অনুষ্ঠানটির সাবির্ক ব্যবস্থাপনাসহ পরিচালনা করেন শাহ্সুফি আয়নাল হক আল-চিশ্তী।
এমএসএম / এমএসএম
তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ
দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’
ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন
ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু
হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
ধুনটে হামলা-ভাঙচুর ও লুটপাটের মামলায় চার আসামি গ্রেপ্তার
এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক
ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার
ধামরাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু, সুপারভাইজার ও জরিপকারীদের মাঝে ট্যাব বিতরণ
অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে রাসিক প্রশাসক রিটন
কালিয়ায় ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষক-অভিভাবক