সরকারি সাহায্যে হজ ও তীর্থযাত্রার ব্যবস্থা রয়েছে : ফরিদুল ইসলাম খান
ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল ইসলাম খান এমপি বলেছেন, সরকার কর্তৃক চারটি ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠান এবং দুস্থ ব্যক্তিগণকে অনুদান প্রদান করা হয়। এ কাজে মন্ত্রণালয় এবং চারটি ধর্মের প্রতিনিধিত্বকারী চারটি সংস্থার জন্য ভিন্ন ভিন্ন বরাদ্দ রয়েছে। এছাড়া বিভিন্ন ধর্মের জন্য সরকারি সাহায্যে হজ, তীর্থযাত্রার ব্যবস্থা রয়েছে। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আয়োজনে অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটরিয়ামে শনিবার (১৮ জুন) অনুষ্ঠিত ভাতাপ্রাপ্ত পুরোহিত ও সেবাইতদের প্রথম বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত এসব কথা বলেন তিনি।
বিভাগীয় কমিশনার মো. শফিকুর রেজা বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্যে তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধকালীন এ দেশের সকল শ্রেণির মানুষ অংশগ্রহণ করেছিল। তাই আমরা একটি লাল-সবুজের দেশ বাংলাদেশ পেয়েছি।
তিনি আরো বলেন, এ দেশে সন্ত্রাসীদের কোনো ঠাঁই নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সংসদ সদস্য নাজিম উদ্দীন আহমেদ, কাজিম উদ্দিন আহম্মেদ এবং মুসলেম উদ্দিন আহম্মেদ, সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, জেলা পরিষদের প্রশাসক ইউসুফ খান পাঠান, মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. এহতেশামুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার ফজলে রাব্বি, ইঞ্জিনিয়ার রতন কুমার দত্ত।
এর আগে স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক প্রফেসর শিখা চক্রবত্রী। অনুষ্ঠানে পুরোহিত ও সেবাইতদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
এমএসএম / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied