উল্লাপাড়া ছাত্রলীগের ছাত্র সমাবেশ অনুষ্ঠিত
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা ছাত্রলীগের ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুন) দুপুরে উল্লাপাড়া বিজ্ঞান কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা ছাত্রলীগ। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছাত্র সমাবেশ উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখোন সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহম্মেদ।
উল্লাপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি সরোয়ার হোসেন সবুজের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক আল মাহমুদ সরকারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য তানভীর ইমাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি, সাধারণ সম্পাদক আলহাজ গাজী গোলাম মোস্তফা, যুগ্ম-সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মীর আরিফুল ইসলাম উজ্জল, সাংগঠনিক সম্পাদক ও উল্লাপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, উল্লাপাড়া মহিলা আওয়ামী লীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতা, সলঙ্গা থানা ছাত্রলীগের সভাপতি তাওহিদুর রহমান বাচ্চু, সাধারণ সম্পাদক রিপন সরকার প্রমুখ।
এমএসএম / জামান
রাজশাহীতে পরিবেশবাদী সাংবাদিকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত
রায়গঞ্জে র্যালি-আলোচনায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র জাতি সংখ্যালঘু জাতিগত গোষ্ঠীর মানবাধিকার বিষয়ক বিষয়ে ভ্রান্ত ধারণা সচেতনতা কতটুকু অগ্রগতি
বারহাট্টায় বিএনপির মঞ্চ ও ল্যাব ভাঙচুর মামলায় আটক ২
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ
রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন
নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯
কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার
পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ
নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ
আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা
টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে
Link Copied