ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

জুড়ীতে টিলা ধসে ১০ প্রাণীর মৃত্যু, আহত ২


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ১৮-৬-২০২২ বিকাল ৬:১৩
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় টানা বর্ষণে গোয়ালবাড়ী ইউনিয়নের পশ্চিম গোয়ালবাড়ী গ্রামে টিলাধসে দুজন আহত হওয়ার পাশাপাশি বেশকিছু প্রাণীর প্রাণহানি হয়েছে। শনিবার (১৮ জুন) ভোরে টিলাধসে বসতঘরের ওপর মাটিচাপা পড়ে ঘটনাটি ঘটে।
 
এলাকাবাসী সূত্রে জানা যায়, টিলাধসে একই পরিবারের কিশোরীসহ দুই ব্যক্তি আহত হন। পরে আশপাশের লোকজন গিয়ে তাদের উদ্ধার করেন। এছাড়া মাটিচাপায় ওই পরিবারের পাঁচটি গরু, পাঁচটি ছাগলসহ কিছু হাঁস-মুরগি মারা গেছে। সেখানে টিলার ওপর ও পাদদেশে ঝুঁকিপূর্ণ অবস্থায় ১০টি পরিবার রয়েছে।  
 
পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারীর নেতৃত্বে প্রশাসনের একটি দল দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে যায়। এ সময় ঝুঁকিতে থাকা পরিবারগুলোকে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়।

এমএসএম / জামান

বাগেরহাটে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড, আসামী পলাতক

পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলায় ক্যামেরার পেছনের গল্প শোনালেন টেলিভিশন ক্যামেরা সাংবাদিকবৃন্দ

ইলিশ ধরতে পদ্মা-মেঘনায় জেলেরা, সরগরম হয়ে উঠেছে আড়ৎ

ধুনট হাসপাতালকে মডেল হিসেবে গড়তে চান ইকবাল হোসেন

টুঙ্গিপাড়ায় কলেজের মালামাল চুরির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার

চন্দনাইশে ক্লাস ফাঁকি দিয়ে বিনোদনকেন্দ্রে ঘোরাঘুরির সময় শিক্ষার্থী আটক

শেরপুরের গারো পাহাড়ে মোমবাতি হাতে খৃষ্ট সম্প্রদায়ের তীর্থযাত্রীর আলোর মিছিল অনুষ্ঠিত

শরণখোলায় লাগামহীন চুরি ও মাদকের থাবা: চরম নিরাপত্তাহীনতায় উপকূলের মানুষ

গুরুদাসপুরে শাকিল হত্যার ঘটনায় আরো ২ জনকে আটক করেছে ডিবি

পটিয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু, খন্ডিত মরদেহ উদ্ধার

নওগাঁর বাকি ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার

চাঁদপুরে মা ইলিশ শিকারে ৬৪৬ জেলে আটক, ১৮৩ জনের কারাদণ্ড

ফেনীতে সাংবাদিককে মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টা: আ.লীগের সাবেক কাউন্সিলর খালেদ খান আটক