ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

ভোলার দৌলতখানে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলি খাদে, পথচারী নিহত


দৌলতখান প্রতিনিধি photo দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ১৮-৬-২০২২ বিকাল ৬:১৪
ভোলার দৌলতখানের বাংলাবাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রলি খাদে পড়ে গেলে ইয়াকুব (৩৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। শনিবার (১৮ জুন) দুপুর পৌনে ১২টার দিকে দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আজিমউদ্দিন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ইয়াকুব ভোলা সদরের নবীপুর গ্রামের বাসিন্দা।
 
এ ঘটনায় ট্রলিতে থাকা আরো তিনজন গুরুতর আহত হন। তারা হলেন- রাজিব, সুমন ও মহিউদ্দিন। তাদেরকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
 
দৌলতখান উপজেলার বাংলাবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের (ফাঁড়ি) ইনচার্জ জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে নিহতের মৃতদেহ উদ্ধার করে ভোলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ঘটনায় আহতদের উদ্ধার করে ভোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
তিনি আরো জানান, বিদ্যুতের খাম্বা নিয়ে ট্রলিটি ভোলা থেকে চরফ্যাশনের দিকে যাচ্ছিল। দৌলতখান উপজলার বাংলাবাজার আজিম উদ্দিন সড়কে পৌঁছলে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় ট্রালির চাপায় ঘটনাস্থলেই এক পথচারী নিহত এবং ৩ জন আহত হন।

এমএসএম / জামান

মধুখালীতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা,প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা

মান্দায় বনাঢ়্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাকেরগঞ্জে জিনের বাদশার ১ লাখ ৮৬ হাজার টাকা প্রতারণা, গ্রেপ্তার-৩

ক্ষেতলালে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু

রাণীনগরে মাঠে সবুজ সমুদ্র ধানের শিষে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা