কেশবপুরের সাতবাড়িয়া ইউনিয়নে ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
যশেরের কেশবপুর উপজেলার ১০নং সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে গতকাল শুক্রবার (১৭ জুন) বিকেলে সাতবাড়িয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। কাউন্সিল অধিবেশন ১, ২ ও ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের আংশিক কমিটি গঠন করা হয়।
সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান সামছুদ্দীন দফাদারের সভাপতিত্বে ও মশিয়ার রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম রুহুল আমিন। প্রধান বক্তা ছিলেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা। অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কেশবপুর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. হোসাইন মোহাম্মদ ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহাদাৎ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুর রশিদ,উপজেলা আওয়ামী লীগের সভানেত্রী রাবেয়া ইকবাল, নির্বাহী সম্পাদিকা শামছুনাহার মিলি ও যুব মহিলা লীগের মিনু রাণী হালদার, ৪নং বিদ্যানন্দকাটি ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলামসহ থানা এবং বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
শান্তিপূর্ণ ত্রিবার্ষিক কাউন্সিল অধিবেশনে প্রতিটি ওয়ার্ডে বাংলাদেশ আওয়ামী লীগ কেশবপুর শাখার টিকিটপ্রাপ্ত ব্যক্তিগণ তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করেন।
১০নং সাতবাড়িয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড আব্দুস সবুর সভাপতি ও আব্দুল লতিফ সম্পাদক, ২নং ওয়ার্ড আলাউদ্দন মোড়ল সভাপতি ও ইব্রাহিম হোসেন সম্পাদক,৩নং ওয়ার্ড শেখ আফসার আলী সভাপতি ও বিধান কুমার ঘোষকে সম্পাদক করে ওয়ার্ড আওয়ালীগের আংশিক কমিটি ঘোষনা করেন এবং এক সপ্তাহের মধ্যে ৫১ সদস্যবিশিষ্ঠ একটি শক্তিশালী কমিটি জমা দেয়ার জন্য নির্দেশ দেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা
এমএসএম / জামান
আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫
আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার
ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা
বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার
নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান