রাউজানে ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে নিচু এলাকা প্লাবিত
চট্টগ্রামের রাউজানের খাল-নালা পরিষ্কার করার কারণে উপজেলার বেশিরভাগ এলাকা বন্যামুক্ত থাকলেও পার্বত্যাঞ্চল থেকে নেমে আসা পাহাড়ি পানির স্রোতে উপজেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
শনিবার (১৮ জুন) সরেজমিন পরিদর্শনে দেখা যায়, পানির চাপে বেরুলিয়া এলাকায় ডাবুয়া খালের পাড় ভেঙে মানুষের বাড়ি ও দোকানঘরে হাঁটুপানি ঢুকে পড়েছে। পৌর সদরের থানা রোডে হাঁটু পানিতে মানুষ চলাচল করছে। রাউজান সদর ইউনিয়নের কেউটিয়া এলাকার একটি খালের পাড় ধসে পানির স্রোতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ভেসে গেছে বহু পুকুরের মাছ। হাফেজ বজলুর রহমান সড়কে নির্মাণাধীণ একটি সেতুর অ্যাপ্রোচ রোড ভেসে যাওয়ায় এই সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
এদিকে, শনিবার দুপুরে বজ্রপাতে উপজেলার উরকিরচর ইউনিয়নের আবাসিক গ্যাস লাইনের মিটারে আগুন জ্বলতে দেখা গেছে। প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর স্থানীয়রা সৃষ্ট আগুন নেভাতে সক্ষম হন।
এদিকে বৃষ্টির পানির সাথে খাল, নদীর জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় পশ্চিম গুজরা, নোয়াপাড়া, উরকিরচর, বিনাজুরী ইউনিয়নের নিচু এলাকা ডুবে গেছে। গ্রামীণ রাস্তার ওপর দিয়ে পানি গড়াচ্ছে।
উপজেলায় ক্ষতিক্ষতি সর্ম্পকে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ সিকদারকে একাধিকবার মোবাইলে ফোন করলেও তিনি রিসিভ করেননি।
এমএসএম / জামান
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়