ফুকুরহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজিজ, সম্পাদক মামুন সরকার
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ফুকুরহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কায়সার আহমেদ আজিজ এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মামুন সরকার। ফুকুরহাটি ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন শেষে শনিবার (১৮ জুন) সন্ধ্যায় কান্দাপাড়া ফুকুরহাটি মজিবুর রহমান উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এই কমিটির ঘোষনা দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, বাংলাদেশের মানুষ এখন আর কুপি জ্বালয় না। ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে গেছে। তাই আগামী সংসদ নির্বাচনে শেখ হাসিনা কে নৌকা মার্কায় ভোট দিয়ে ৪র্থ বারের মত প্রধানমন্ত্রী বানাতে হবে।
তিনি আরো বলেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে আছে বলেই দেশে মেট্রো রেল হচ্ছে, পদ্মা সেতু উদ্বোধন হচ্ছে। করোনা নিয়ন্ত্রণ করতে হয়েছে আমাদের নিরলস কাজ করে।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আরো বলেন, মানিকগঞ্জে কর্ণেল মালেক মেডিকেল কলেজ স্থাপন করেছি। এখন আর আপনাদের কোন চিকিৎসা নিতে ঢাকায় যেতে হবে না। সকল ডাক্তার ও পরক্ষা এখানেই সম্ভব। মানিকগঞ্জ ও সাটুরিয়াতে আমরা কি কাজ করেছি আপনারা সবাই অবগত আছেন।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, সহ সভাপতি ও সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, মানিকগঞ্জ পৌর মেয়র রমজান আলী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আ ফ ম সুলতানুল আজম খান আপেল, সাটুুরিা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফজলুর রহমান, সাধারণ সম্পাদক আফাজ উদ্দিনসহ অনেকে।
এ সময় জেলা ও সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ
বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার
দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি
ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী
মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২
Link Copied