ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

লকডউনে এবার থাকবে না মুভমেন্ট পাস : মাঠে থাকবে সেনাব‍াহিনী-বিজিবি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮-৬-২০২১ দুপুর ৩:৪৫

করোনা ভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি রোধ করতে আগামী ১ জুলাই সকাল ৬টা থেকে ৭ জুলাই রাত ১২টা পর্যন্ত সারাদেশে কঠোর বিধিনিষেধ দিতে যাচ্ছে সরকার। এ সময়ে ঘরের বাইরে আসা যাবে না, থাকবে না মুভমেন্ট পাসও। সোমবার (২৮ জুন) সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান। এই সময়ে সেনাবাহিনী ও বিজিবি মাঠে থাকবে বলেও জানান তিনি। 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ১ থেকে ৭ জুলাই পর্যন্ত খুব কঠোর অবস্থানে যাচ্ছি আমরা, খুবই কঠোর অবস্থানে।  চারটি বিভাগের সঙ্গে আমরা ভিডিও কনফারেন্স করেছি। ডিসি, কমিশনার, ডিআইজি, এসপি, সিভিল সার্জন, জনপ্রতিনিধিসহ মাঠপর্যায়ের সবাই ছিলেন। দেশের কিছু অংশ করোনাঝুঁকির সংকেতে অরেঞ্জ, রেড বা ব্রাউন হয়ে যাচ্ছে। সুতরাং, এখন কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা ছাড়া উপায় নেই। ১ জুলাই থেকে কঠোর অবস্থানে যাচ্ছি আমরা। 

এবার মুভমেন্ট পাস থাকবে না বলেও জানান তিনি। খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, কেউ বের হতে পারবে না, পরিষ্কার কথা। তবে জরুরি প্রয়োজনে অবশ্যই বের হতে পারবে। মুভমেন্ট পাস না থাকলে জরুরি প্রয়োজনে কেউ কিভাবে বের হবে- জানতে চাইলে তিনি বলেন, বের হওয়া যাবে না, বাসায় থাকতে হবে সবাইকে। কিন্তু ধরেন দাফন-কাফন করতে হবে, সেটা তো বাসায় করা যাবে না, সে সময় বের হওয়া যাবে। রোগী নিয়ে হাসপাতালে যাবেন, সেক্ষেত্রে বের হতে পারবেন।

লকডাউনের মধ্যে দরিদ্রদের কী হবে- জানতে চাইলে তিনি বলেন, ত্রাণ প্রতিমন্ত্রীকে মন্ত্রিসভা বৈঠকে নির্দেশনা দেয়া হয়েছে। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় যথাসম্ভব গতবারের মতো প্রোগ্রাম নিতে হবে। বিশেষ করে শহর এলাকায় বেশি সমস্যা হয়, সেখানে খেয়াল রেখে সাহায্য নিশ্চিত করা হবে।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ১ জুলাই থেকে কঠোর অবস্থানে যাচ্ছি। বাস্তবায়ন কৌশল আগামীকাল (মঙ্গলবার) বা পরশু বসে নির্ধারণ করব। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ টহলে থাকবে। তাদের যতটুকু সম্ভব, যা দরকার সব প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তাদের অথরিটি দিয়ে দেওয়া হয়েছে, যাতে কোনোভাবেই মানুষ বের হতে না পারে, তা মনিটর করবে।

সশস্ত্র বাহিনী টহল দেবে উল্লেখ করে তিনি আরো বলেন, কেউ কথা না শুনলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া তাদের দায়িত্বের  মধ্যে থাকবে। রিকসা চলবে কি-না, আদেশে বলে দেয়া হবে।

জামান / জামান

পুলিশের বিভিন্ন ইউনিটে ১১ কর্মকর্তার বদলি-পদায়ন

সারাদেশে কমতে পারে দিন-রাতের তাপমাত্রা

ফার্মেসির গোডাউনে সরকারি ভ্যাকসিন, ৫০ হাজার টাকা জরিমানা

শেরেবাংলা নগরে সচিবালয়, ২০২৯ সালে শুরু হবে কার্যক্রম

আগামী বছর উৎপাদিত বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না: চিফ হুইপ

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে মঙ্গলবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী

পিএসসি থেকে দুই সদস্যের পদত্যাগ

বাংলাদেশে ৩৯০ কোটি টাকার অনুদান ঘোষণা কানাডার

আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন

ঢাকা-আরিচা মহাসড়কে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢামেকের জরুরি বিভাগে ভুয়া চিকিৎসক আটক

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

সৌদি রাষ্ট্রদূতকে ডেকে দুই প্রবাসীর মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল বাংলাদেশ