ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

মূল্যছাড় : রাশিয়ার কাছ থেকে কয়লা কেনা বাড়িয়েছে ভারত


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১৯-৬-২০২২ দুপুর ১০:৪৪

মস্কোর ওপর পশ্চিমাদের নিষেধাজ্ঞা সত্ত্বেও কয়েক সপ্তাহ ধরে রাশিয়ার কাছ থেকে ৩০ শতাংশ মূল্যছাড়ে কয়লা কেনা বাড়িয়েছে ভারত। নাম প্রকাশে অনিচ্ছুক দুটি বাণিজ্যিক কোম্পানির বরাত দিয়ে ও হাতে পাওয়া সরকারি ডাটা পর্যালোচনা করে বার্তা সংস্থা রয়টার্স শনিবার (১৮ জুন) এমন তথ্য প্রকাশ করে।

রাশিয়া, ইউক্রেন আগ্রাসনের কারণে কঠোর পশ্চিমা নিষেধাজ্ঞার সম্মুখীন হয়েছে। গত এপ্রিলে ইউরোপীয় ইউনিয়ন কয়লা রপ্তানির ওপর নিষেধাজ্ঞার ব্যাপারে সতর্ক করেছিল রাশিয়াকে। তবে ভারত রাশিয়ার নিন্দা করা থেকে বিরত থেকেছে।

রয়টার্স দ্বারা পর্যালোচনা করা অপ্রকাশিত ভারত সরকারের তথ্য অনুসারে, কয়লা এবং সংশ্লিষ্ট পণ্যের ক্রয় এক বছরে আগের একই সময়ের থেকে বুধবার পর্যন্ত ২০ দিনের মধ্যে ৬ গুণেরও বেশি বেড়েছে। অর্থের হিসাবে যা ৩৩ কোটি ১০ লাখ মার্কিন ডলারের বেশি।

সুয়েক এজি, কেটিকে এবং সাইপ্রাসভিত্তিক কার্বো ওয়ানের মতো রাশিয়ান কয়লা ব্যবসায়ীদের অফশোর ইউনিটগুলো চালিয়ে যাওয়ার জন্য কয়লা ক্রয়ে দুবাই ও সিঙ্গাপুরসহ বিভিন্ন জায়গায় ২৫ শতাংশ থেকে ৩০ শতাংশ পর্যন্ত ছাড় দিয়েছে।

রয়টার্সের হিসাব অনুযায়ী, রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের পর থেকে কয়লা আমদানি সম্প্রতি দ্বিগুণ বেড়েছে। ভারত রাশিয়া থেকে তেল কেনাও অনেক বাড়িয়ে দিয়েছে। গত বুধবার পর্যন্ত ২০ দিনে দেশটি গত বছরের তুলনায় ৩১ গুণ বেশি তেল কিনেছে। অর্থের হিসাবে যা ২০২ কোটি ২০ লাখ মার্কিন ডলারের বেশি।

এ বিষয়ে জানতে শনিবার রয়টার্স থেকে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ে যোগাযোগ করা হয়। কিন্তু তারা কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, রাশিয়ার ব্যবসায়ীরা পণ্যের মূল্য পরিশোধের বিষয়ে অনেক উদার এখন। তারা ভারতীয় রুপি ও সংযুক্ত আরব আমিরাতের মুদ্রা দিরহামে মূল্য পরিশোধের সুযোগ দিয়েছে। তারা যে ছাড় দিচ্ছে সেটাও খুবই আকর্ষণীয়। ফলে রাশিয়া থেকে কয়লা আমদানি অব্যাহত থাকবে।

জামান / জামান

দুই দফা প্রাণঘাতী ইনজেকশনের পরও বেঁচে যাওয়া সেই নারীর অবস্থা আশঙ্কাজনক

রেকর্ড কম জনসমর্থনের মধ্যেই ট্রাম্পের ৩২ দিনের নির্বাচনি প্রচার শুরু

ইরানকে ৩ বিমানবাহী রণতরী দিয়ে ঘিরে ফেলছে যুক্তরাষ্ট্র

‘বিমান ছিনতাইয়ের চেষ্টায় ইরান জড়িত কি না এখনই বলা যাচ্ছে না’

শান্তিতে নোবেল পাচ্ছেন ট্রাম্প?

আড়াই লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় সন্ত্রাসী দিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী

ইসরায়েলগামী বিমানের পাইলটকে সম্ভবত হাতুড়ি দিয়ে আঘাত করেছিলেন কো-পাইলট

ইরাক থেকে মার্কিন সেনাদের চলে যাওয়াকে ‘ঐতিহাসিক জয়’ বলল বিপ্লবী গার্ড

হুথিদের বড় হামলা রুখে দেওয়ার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর

যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র

ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা