ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

সিলেটের স্মরণাতীতকালের ভয়াবহ বন্যায় মানবিক সাহায্যে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৯-৬-২০২২ দুপুর ১১:৩১
গত শুক্রবার (১৭ জুন) সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন সিলেট বিভাগীয় অফিসকে বিভিন্ন নির্দেশনা প্রদান করার পর থেকে মানবিক সাহায্যের কার্যক্রম আরো জোরদার করা হয়েছে। কেন্দ্রীয়ভাবে ঢাকায় খোলা হয়েছে বন্যায় উদ্ধারকাজের মনিটরিং সেল। জরুরি পরিস্থিতি মোকাবেলায় সিলেটের সকল ফায়ার স্টেশনের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করে সকলকে স্ট্যান্ডবাই ডিউটিতে মোতায়েন রাখা হয়েছে।
 
সিলেটের এই ভয়াবহ বন্যায় মানবিক বিপর্যয় ঠেকাতে ইতোমধ্যে মাঠে নেমেছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ। তাদের নেতৃত্বে কাজ করছে ফায়ার সার্ভিসের সদস্যগণও। শুক্রবার থেকে বিপর্যয়ের মুখে থাকা সিলেট সদরের খাদ্যগুদামে ঢুকে পড়া পানি নিয়মিতভাবে ফায়ার পাম্পের মাধ্যমে সেচের কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। এছাড়া বিপর্যয়ের মুখে থাকা কুমারগাঁও বিদ্যুৎ কেন্দ্রেও নিয়োজিত করা হয়েছে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট। সেখানেও তারা ভেতরে ঢুকে পড়া পানি নিয়মিতভাবে সেচ করার মাধ্যমে বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক ও চলমান রাখার কাজে সহায়তা করছেন। 
 
অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনায় গত শুক্রবার জুন রাতেই জরুরিভিত্তিতে অধিদপ্তর থেকে সিলেটে জেমিনি বোট পাঠানো হয়েছে। জেমিনি বোটের সাহায্যে গতকাল শনিবার সকাল থেকে বিভিন্ন স্থানে আটকে পড়া লোকদের উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে নেয়ার কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস। ইতোমধ্যেই সিলেটের দোয়ারাবাজার ফায়ার স্টেশনে ৪০ জন আশ্রয়হীনকে আশ্রয় প্রদান করা হয়েছে। তাদেরসহ বিভিন্ন স্থানে খাদ্য সাহায্য পৌঁছে দিতেও কাজ করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। 
 
অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় জানান, ফায়ার সার্ভিস হচ্ছে মানুষের দুঃসময়ের বন্ধু। সিলেটের এই মানবিক বিপর্যয়ে আমাদের সদস্যরা ঘরে বসে থাকতে পারেন না। আমরা রাত-দিন ২৪ ঘণ্টা সিলেটের বিপদগ্রস্ত মানুষের পাশে আছি। প্রাকৃতিক দুর্যোগের এই সময় ফায়ার সার্ভিস সদস্যদের সকল কার্যক্রম নিয়মিত ও নিবিড়ভাবে আমি নিজেও পর্যবেক্ষণ করছি। প্রয়োজনীয় সকল সাহায্য নিয়ে এই দুর্যোগে সিলেটবাসীর পাশে থাকবেন ফায়ার সার্ভিসের সদস্যগণ।

এমএসএম / জামান

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত