জুড়ীতে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করলেন ডিসি মীর নাহিদ আহসান
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। শনিবার (১৮ জুন) বিকেল ৪টায় তিনি উপজেলার জায়ফরনগর ইউনিয়নের হাকালুকি হাওরপাড়ের বেলাগাঁও গ্রামের বন্যাদুর্গত এলাকা পরিদর্শন শেষে ত্রাণ বিতরণ করেন।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ মোঈদ ফারুক, উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী, থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মনসুর আলী, জায়ফরনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম, ইউপি সদস্য আবুল কাশেম, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ইকবাল খানসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিদর্শনের পাশাপাশি জেলা প্রশাসক বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।
এমএসএম / জামান
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ