ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

পরিবেশ রক্ষায় বাকৃবির গ্রীন ভয়েস


আমান উল্লাহ, বাকৃবি প্রতিনিধি photo আমান উল্লাহ, বাকৃবি প্রতিনিধি
প্রকাশিত: ১৯-৬-২০২২ দুপুর ১২:১১

বিশ্বকে বাসযোগ্য করার লক্ষ্যে দূষণমুক্ত বিশ্ব গড়ার অঙ্গীকার নিয়ে এগিয়ে যেতে চায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পরিবেশবাদী  সংগঠন গ্রীন ভয়েস। সংগঠনটি  পরিবেশ রক্ষা ও জনসচেতনতা বাড়াতে দেশের তরুণ সমাজকে নিয়ে কাজ করে যাচ্ছে।

‘রক্ষা করি পরিবেশ, আনন্দ সমাবেশ’ স্লোগানকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস  উপলক্ষে গ্রীন ভয়েস বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা বিভিন্ন কর্মসূচি হাতে নেয়। এর অংশ হিসেবে গ্রীন ভয়েস প্রথমবারের মতো  সফলভাবে সম্পন্ন করে পরিবেশ অলিম্পিয়াড। গ্রীন ভয়েস বর্তমান তরুণ প্রজন্মের মধ্য থেকে হারিয়ে যেতে থাকা সংস্কৃতিকে তুলে ধরার জন্য আয়োজন করে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। সংগঠনটি তাদের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে বিভিন্ন প্রজাতির ফলদ বৃক্ষ রোপণ করে।

মানুষকে সচেতন করার লক্ষ্যেই গ্রীন ভয়েস মাসব্যাপী পরিবেশ সম্পর্কিত কর্মসূচি গ্রহণ করে। পরিবেশ দিবসকে কেন্দ্র করে এসব কর্মসূচির মধ্যে ছিল- প্রথমবারের মতো পরিবেশ অলিম্পিয়াড, প্লাস্টিকের বোতল দিন, গাছ নিন কার্যক্রম, পরিবেশ রক্ষায় শপথ গ্রহণ, মাসব্যাপী গাছ থেকে পেরেক উত্তোলন কার্যক্রম।

‘যুবরাই লড়বে, সবুজ পৃথিবী গড়বে’ স্লোগানকে সামনে রেখে ২০০৫ সালে প্রতিষ্ঠিত হয় দেশের প্রথম পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস। শুরু থেকেই পরিবেশ দূষণ, ভূমিদস্যু, জলদস্যু, বৃক্ষ নিধনকারী, মাঠ বিপর্যস্তকারী, নদী-নালা-খাল-বিল দখলকারী, খাদ্যে ভেজালকারীদের বিরুদ্ধে সংগঠনটি মানুষের কল্যাণে আন্দোলন অব্যাহত রেখেছে। তারা তরুণদের পরিবেশ রক্ষায় উৎসাহী, পরিবেশ সচেতন তরুণ সমাজ গড়তে, টেকসই উন্নয়ন, পরিবেশবান্ধব দেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছে।

পরিবেশ দিবস উপলক্ষে গ্রীন ভয়েস বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে 'পরিবেশ অলিম্পিয়াড'  ও 'সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করে। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানে গ্রীন ভয়েস জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা অংশগ্রহণ করে।

পরিবেশ অলিম্পিয়াডে ১১৬৭ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। ১১ ক্যাটাগরির এই প্রতিযোগিতায় মোট ৪৮ জন বিজয়ী হন। ক্যাটাগরিগুলোর মধ্যে ছিল- নজরুল-রবীন্দ্র সঙ্গীত, লোকসঙ্গীত,  নৃত্য,  অভিনয়,  চিত্রাংকন প্রতিযোগিতা, প্রবন্ধ রচনা, কবিতা আবৃত্তি।

এসব কর্মসূচি বাস্তবায়ন এবং অনুষ্ঠানে অংশগ্রহণ করেন- বাকৃবির উপাচার্য, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ছাত্রবিষয়ক উপদেষ্টা, প্রক্টর, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গ্রীন ভয়েস বাকৃবি শাখার শিক্ষক উপদেষ্টা,  ময়মনসিংহ বিভাগীর বন কর্মকর্তাসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গ্রীন ভয়েসের সদস্যরা। 

গ্রীন ভয়েসের সভাপতি উসামা ইবান ওহী বলেন, দেশে প্রথমবারের মতো তিন  ক্যাটাগরিতে পরিবেশ অলিম্পিয়াডের যাত্রা শুরু করি।  এর ধারাবাহিকতায় পরবর্তীতে সমগ্র দেশব্যাপী পরিবেশ অলিম্পিয়াড ছড়িয়ে দিতে চাই। 

গ্রীন ভয়েসের রাজ আহমেদ বলেন, পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ এবং আমাদের মধ্য থেকে হারিয়ে যেতে থাকা সংস্কৃতিকে বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরার জন্য এই আয়োজন। গ্রীন ভয়েস বাকৃবি শাখার উদ্যোগে পরিবেশ অলিম্পিয়াড  ও সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন সফল করতে বিশ্ববিদ্যালয়ের সকলকে ধন্যবাদ জানাই। ভবিষ্যতে এই সংগঠন পরিবেশ রক্ষায় আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছি।

এমএসএম / জামান

জোবায়ের-শিহাবের নেতৃত্বে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম গবি শাখায় নতুন কমিটি

অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি শিক্ষার্থীদের

কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি

প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন

৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ডিআইইউ'তে ফের ছাত্রলীগ কর্মী আটক: ডীন অফিসে মুচলেকা

বাঁচতে চান ক্যান্সারে আক্রান্ত সত্যব্রত, চান চিকিৎসায় সহায়তা

কুবি শিক্ষকের ১৩ বছরের ছেলে ২০ ঘণ্টা ধরে নিখোঁজ

ডিআইইউ'র ফার্মেসি ও আইন বিভাগ পেল অ্যাক্রেডিটেশন সনদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ডিআইইউতে বিজনেস ক্লাব ও স্কিল জবসের যৌথ আয়োজনে সেমিনার; ক্যাম্পাস টু করপোরেট