ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

পদ্মা সেতু নির্মাণে স্বপ্ন বুনছেন নাজিরপুরের কৃষকরা


মশিউর রহমান, নাজিরপুর photo মশিউর রহমান, নাজিরপুর
প্রকাশিত: ১৯-৬-২০২২ দুপুর ১:৪২

‘ধান, নদী, খাল- এই তিনে বরিশাল’। বরিশালের পিরোজপুরের নাজিরপুর উপজেলা ৯টি ইউনিয়ন নিয়ে গঠিত। আর এ সবকটি ইউনিয়নই কৃষিনির্ভর। বেশিরভাগ কৃষক কৃষিপণ্য বাজারজাত করে তাদের জীবিকা নির্বাহ করেন। কাঁচামাল পরিবহনে রাজধানী পৌঁছাতে ফেরি পারাপারে অধিক সময় লাগায় নষ্ট হয়ে যায় কৃষিপণ্য। আর কৃষি উৎপাদনকারী কৃষকরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হন। পদ্মা সেতু নির্মাণে কৃষিপণ্য ব্যবসায়ী, মৎস্য ও মুরগির খামারিরা স্বপ্ন বুনছেন আর সেতুটি উদ্বোধনের প্রহর গুনছেন। 

নাজিরপুর মূলত কৃষিপ্রধান অঞ্চল। এখানে অধিক পরিমাণে মৎস্য ও মুরগির খামার রয়েছে। এছাড়া কৃষিনির্ভর প্রধান অর্থকারী ফসল ধান, গম, ভুট্টা, সূর্যমুখী, সুপারি, নারিকেল, আমড়া, পেয়ারা, আম, লিচু  মাল্টা, সবুজ শাক-সবজি, বিভিন্ন ধরনের তরিতরকারি প্রচুর পরিমাণে চাষ হয়, যা এলাকার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে পাঠান হয়। 

নাজিরপুরের ভাসমান সবজি চাষ বিশ্ব স্বীকৃত। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আনুষ্ঠানিকভাবে ভাসমান পদ্ধতির চাষাবাদকে স্বীকৃতিও দিয়েছে। তারা স্বীকৃতিপত্র আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করেছে বলে জানা যায়। 

এসব কৃষিপণ্য, মাছ ও মুরগি পাইকারি ব্যবসায়ীরা গাওখালী বন্দর থেকে একমাত্র লঞ্চযোগে পরিবহন করে ঢাকায় নিয়ে যায়, যা পরিবহনে অধিক সময় লাগায় কাঁচামাল নষ্ট হয়ে যায়। ফলে ব্যবসায়ীদের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়। পদ্মা সেতু উদ্বোধন হলে উৎপাদিত পণ্য সরাসরি ঢাকায় ট্রাকে পরিবহন করলে সময় কম লাগবে এবং তারা আর্থিকভাবে লাভবান হবেন বলে আশাবাদী ব্যবসায়ীরা।

নাজিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা দ্বিগ্বিজয় হাজরা জানান, এ অঞ্চলটি কৃষিপ্রধান অঞ্চল। কৃষি খাতের প্রকার বাদ দিলে আয়ের কোনো উৎস্য থাকে না। বছরে কৃষি খাত থেকে ৫০০ থেকে ৬০০ কোটি টাকা আয় হয়। আর পদ্মা সেতু উদ্বোধন হলে আমাদের কৃষিপণ্য ব্যবসায়ীরা অল্প সময়ে মালামাল পরিবহন করে রাজধানীতে নিয়ে যেতে সক্ষম হবেন এবং তরতাজা পণ্য অধিক মূল্যে বিক্রি করতে পারবেন। তাতে এ অঞ্চলে আগের থেকে আয় বাড়বে। 

এমএসএম / জামান

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন