ঢাকা বৃহষ্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

অটোরিকসা বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন ও বিক্ষোভ


সাইফুল মিলন, গাইবান্ধা  photo সাইফুল মিলন, গাইবান্ধা
প্রকাশিত: ২৮-৬-২০২১ দুপুর ৪:৩
সারাদেশে অটোরিকসা ভাংচুর, শ্রমিকদের আন্দোলনে পুলিশি হামলার প্রতিবাদ, গ্রেফতারকৃত শ্রমিকদের মুক্তি ও অটোরিকসা বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।  সোমবার (২৮ জুন) দুপুরে গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুরের গোপালপুরে বাংলাদেশ শ্রমিক-কর্মচারী ফেডারেশন গাইবান্ধা জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে। 
 
শ্রমিক-কর্মচারী ফেডারেশন রামচন্দ্রপুরের গোপালপুর অঞ্চলের সংগঠক আল আমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- বাসদ মার্কসবাদী জেলা কমিটির সদস্য কাজী আবু রাহেন শফিউল্যা খোকন, শ্রমিক-কর্মচারী ফেডারেশন জেলা সংগঠক নিলুফার ইয়াসমিন শিল্পী, ছাত্রফ্রন্ট জেলা নেতা উম্মে নিলুফার তিন্নি প্রমুখ। 
 
বক্তারা বলেন, লাখ লাখ পরিবারের মানুষের অন্ন কিভাবে জুটবে, তা নিয়ে আজ অটোরিকসা শ্রমিকরা দিশাহারা। সরকার কোনো বিকল্প ব্যবস্থা না করেই অযৌক্তিক ‍এই সিদ্ধান্ত নিয়েছে। তাই তারা স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি অটোরিকসা-ভ্যান বন্ধের গণবিরোধী সিদ্ধান্ত বাতিলের দাবি জানান।

এমএসএম / জামান

দুমকীতে ইসলামী আন্দোলনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর তালিকা প্রকাশ

প্রশাসনিক অযুহাতে লালমনিরহাটে নির্মাণ শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা পণ্ড

সাভারে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বিআরটিএর জনসচেতনতামূলক কর্মসূচি পালিত

বাঘায় হাফেজিয়া মাদ্রাসার উন্নয়নে সুধী সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বোরকা পরে বোমা বিস্ফোরণ ও হামলা, গণপিটুনিতে নিহত ১

চিলমারীতে মাদক কারবারির ভাই কতৃক স্থানীয়দের হুমকি, পুলিশের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ

জাতীয় নিরাপদ সড়ক দিবসে বড়লেখায় র‍্যালি ও আলোচনা সভা

সোনারগাঁয়ে দূর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে যুবদল নেতা খুন

আদমদীঘি সদর ইউনিয়নে শিক্ষার্থিদের মাঝে বাইসাইকেল বিতরণ

চারঘাট ভূমি অফিসে সরকারি বরাদ্দ তসরুপ

রৌমারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মোড়ে যাত্রী ছাউনির উদ্বোধন

​চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও মেডিকেল কলেজ স্থাপনের উদ্যোগ

সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে নেত্রকোনায় আরজেএফ এর মানববন্ধন