ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

প্রধানমন্ত্রীকে বিড়ি শ্রমিক ফেডারেশনের ধন্যবাদ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯-৬-২০২২ বিকাল ৫:১২

প্রস্তাবিত ২০২২-২৩ অর্থবছরের বাজেট প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। শনিবার (১৮ জুন) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে শ্রমিক নেতারা প্রস্তাবিত বাজেটে বিড়িতে শুল্ক বৃদ্ধি না করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বিড়ি শিল্পকে রক্ষাসহ তিন দফা দাবি তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি এম. কে. বাঙ্গালী। লিখিত বক্তব্যে তিনি বলেন, বিড়ির মূল প্রতিদ্বন্দ¦ী হলো নিম্নস্তরের সিগারেট। বর্তমানে সিগারেট বাজারের ৭৫ শতাংশই নিম্ন স্তরের। এসব নিম্নস্তরের সিগারেটের সিংহভাগই বিদেশি কোম্পানির দখলে। প্রস্তাবিত ২০২২-২৩ অর্থবছরের বাজেটে নিম্ন স্তরে ১০ শলাকা সিগারেটের খুচরা মূল্য মাত্র ১ টাকা বাড়ানো হয়েছে। এই স্তরে সিগারেটের দাম বাড়বে মাত্র ২.৫৬ শতাংশ। যা খুবই সামান্য। মূল্য বৃদ্ধি না হওয়ায় বিড়ির বাজার দখল করে আছে নিম্নস্তরের সিগারেট। ফলে দেশীয় শ্রমিকবান্ধব বিড়ি শিল্প আজ ধ্বংসের দ্বারপ্রান্তে।

তিনি আরো বলেন,  দেশের অর্থনীতিতে বিড়ি কারখানার মালিকদের অবদান অপরিসীম। তারা দেশে বড় বড় শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলেছে। অথচ বিদেশী বহুজাতিক কোম্পানীর ষড়যন্ত্রে বিড়ি শিল্প আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। বিদেশী বহুজাতিক কোম্পানী এদেশের মানুষের ফুসফুস পুড়িয়ে হাজার হাজার কোটি টাকা পাচার করছে। এবছরের প্রস্তাবিত বাজেটেও নিম্নস্তরের সিগারেটসহ সিগারেটের কোন স্তরে শুল্কারোধ বৃদ্ধি করা হয়নি। এখানেও শুভংকরের ফাঁকি। এটি বিড়ি শিল্পের অস্তিত্ব চিরতরে বিলীন করার ষড়যন্ত্র। নিম্নস্তরের সিগারেটের ভোক্তা বেশি থাকা সত্বেও শুল্কারোপ বৃদ্ধি না করলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হবে।    

সংবাদ সম্মেলনে প্রস্তাবিত বাজেটে বিড়ির উপর শুল্ক বৃদ্ধির প্রস্তাব না করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান শ্রমিকরা। এছাড়াও সিগারেটের ন্যায় বিড়িতে অগ্রীম আয়কর ৩ শতাংশ, বিড়ি শিল্পে নিয়োজিত শ্রমিকদের সুরক্ষা আইন প্রণয়ন এবং বিড়িকে দেশীয় শিল্প হিসেবে রক্ষা করার জোর দাবি জানান তারা।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি নাজিম উদ্দিন, সহ-সভাপতি লোকমান হাকিম, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, যুগ্ম-সম্পাদক মো: হারিক হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর, প্রচার সম্পাদক মো: শামীম ইসলাম, সদস্য আনোয়ার হোসেন প্রমূখ।

এমএসএম / জামান

চট্টগ্রাম বন্দরের ৪৪২ কনটেইনার পণ্য উঠছে ই-নিলামে

নতুন সরকারের অগ্রগতি ও অবনতির ৩১ সূচক

পূর্ণাঙ্গ পর্ষদ ছাড়াই চলছে ইসলামী ব্যাংক, ক্ষুব্ধ গ্রাহকরা

বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় বাণিজ্য বর্তমানে ১২ বিলিয়ন ডলারের : মন্ত্রী

সরকারের ৬ মাস : ১২ সূচকে স্বস্তি, ১৯টিতে গভীর শঙ্কা

পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী

রিজেন্ট টেক্সটাইলের পাঁচ পরিচালককে শতকোটি টাকা অর্থদণ্ড

সৌরবিদ্যুৎ কেন্দ্র করবে জিবিবি পাওয়ার

সৌরবিদ্যুতে ৬ টাকা ৪৮ পয়সা ট্যারিফ নির্ধারণের সুপারিশ

পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত

২৫০ কোটি টাকার প্রিফারেন্স শেয়ার ইস্যু করবে রানার

গ্যাস সংকটে ফু-ওয়াং ফুডের কারখানা বন্ধ

বিশ্বব্যাংকের ‘বিকল্প নির্বাহী পরিচালক’ আবদুর রহমান খান