ঢাকা শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

‘সৈয়দ আবুল হোসেন সততা ও ত্যাগের রাজনীতির জন্য উদাহরণ’ বইয়ের মোড়ক উন্মোচন


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৯-৬-২০২২ বিকাল ৬:৩
-
-

বিশ্বব্যাংকের অভিযোগের পরে নির্দোষ হওয়া সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের সততা নিয়ে বই লিখেছেন রাজনৈতিক লেখক শামীম আহমদ। সৈয়দ আবুল হোসেনের সাক্ষাৎকার এবং পদ্মা সেতু নির্মাণের ইতিহাস নিয়ে ‘সৈয়দ আবুল হোসেন সততা ও ত্যাগের রাজনীতির জন্য উদাহরণ’ বইয়ের মোড়ক উন্মোচন আজ রোববার (১৯ জুন দুপুরে (পদ্মা বহুমুখী সেতুসংলগ্ন) পদ্মার তীরে অনুষ্ঠিত হয়েছে।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বইটির লেখক শামীম আহমদ বলেন, সৈয়দ আবুল হোসেন একজন ত্রুটিশূন্য সৎ মানুষ। সত্যের জয় হলেও সৈয়দ আবুল হোসেন মন্ত্রিত্ব ফিরে পাননি। তাই এই ষড়যন্ত্রের বিষাদ এখনো আমাকে যন্ত্রণা দেয়। তাই এটাকে সত্য-মিথ্যার লুকোচুরি বলা যেতে পারে। সৈয়দ আবুল হোসেন তাৎক্ষণিক মন্ত্রিত্ব ফিরে পেলে আমরা এটাকে সত্যের পুরোপুরি জয় হিসেবে বিবেচনা করতে পারতাম।

তিনি বলছেন, রাজনীতিতে সৈয়দ আবুল হোসেনের সততা এবং তার ত্যাগ অন্যন্য রাজনৈতিক নেতাদের জন্য শিক্ষা হতে পারে। আমি দৃঢ়চিত্তে বলতে চাই, সৈয়দ আবুল হোসেন একজন সৎ মানুষ। এই সত্য সকলের নিকট তুলে ধরতে বইটি রচনা করা হয়েছে। এতে দেশি-বিদেশি শত্রুদের মুখোশ বহুলাংশে উন্মোচন করা হয়েছে। বইটি রাজনৈতিক পাঠকদের কাছে সত্য মিথ্যার শ্বেতপত্র হয়ে থাকবে। বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা এবং যুদ্ধপরবর্তী বাংলাদেশের উন্নয়নে প্রতিবন্ধকতাকারীদের মুখোশ উন্মোচন করা আছে বইটিতে।

অনুষ্ঠানে অংশ নিয়ে দক্ষিণাঞ্চলের সিনিয়র সাংবাদিক বরগুনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আইনজীবী মোস্তফা কাদের তার বক্তব্যে বলেন, সৈয়দ আবুল হোসেনের নামে বিশ্বব্যাংকের অভিযোগ মিথ্যা প্রমাণ হওয়ায় বাংলাদেশের মন্ত্রীদের সততা ও মর্যাদা বিশ্ববাসীর নিকট তুলে ধরতে বইটি ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে। তিনি প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ করে সৈয়দ আবুল হোসেনেকে তার স্বপদে ফিরিয়ে আনতে বলেন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- লৌহজং প্রেসক্লাবের সভাপতি এবং সাধারণ সম্পাদক। উপস্থিত ছিলেন- স্থানীয় সাংসদ এবং গবেষক ও শিক্ষকবৃন্দ। সৈয়দ আবুল হোসেন সততা ও ত্যাগের রাজনীতির জন্য উদাহরণ বইটি অনলাইন প্লাটফর্ম রকমারি ডটকম এবং বাতিঘর ও পাঠক সমাবেশসহ সকল লাইব্রেরি থেকে ৫০% ছাড়ে পাওয়া যাচ্ছে।

এমএসএম / জামান

কাউনিয়ায় সিসিটিভির নজরদারিতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথমদিন

চাঁদপুরে সড়কে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ, অপসারণে ঠিকাদার

ভোলার লালমোহনে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা, অস্ত্রসহ থানায় হাজির খুনি

লোহাগড়ায় দুই প্রতিষ্ঠানের নামে সরকারি চাল বরাদ্দ নিয়ে বিতর্ক, উঠছে বৈধতার প্রশ্ন

‎কুতুবদিয়ার দক্ষিণ ধুরুংয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নাচোলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীর উদ্বোধন

আদমদীঘিতে বিশেষ বরাদ্দের এমপির বিভিন্ন উপকরণ বিতরণ

শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান সব সময় দেশের প্রান্তিক মানুষের কথাই চিন্তা করতেন- প্রতিমন্ত্রী মীর হেলাল

নাচোলে ক্ষুদ্র নৃতাত্বিক গোষ্ঠির শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি বিতরণ

লুৎফুজ্জামান বাবরের আমন্ত্রণে মোহনগঞ্জে আসছেন দুই প্রতিমন্ত্রী

কুড়িগ্রামে প্রথমবারের মতো ‘ক্রিস্টাল মেথ আইস’ উদ্ধার, গ্রেফতার ১

ঘোড়াঘাটে পানিতে ডুবে বাকপ্রতিবন্ধী কিশোরের মৃত্য

গ্রুপিংয়ের অবসান ঘটিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান, পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরীর