ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

বশেমুরকৃবিতে সাফল্য ও অর্জন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ১৯-৬-২০২২ বিকাল ৬:৩৪

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের বহিরাঙ্গন কার্যক্রমের বিগত এক বছরের সাফল্য ও অর্জন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ জুন) বিশ্ববিদ্যালয়ের এক অডিটরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষকের অংশগ্রহণে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. গিয়াসউদ্দীন মিয়া।

এ সময় তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমের পাশাপাশি বহিরাঙ্গন কার্যক্রমকে আরো গতিশীল করতে এবং উদ্ভাবিত নতুন নতুন জাত ও প্রযুক্তি কৃষকদের মাঝে ছড়িতে দিতে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। তিনি গবেষণা ও উদ্ভাবনে অধিক মনোযোগী হওয়ার জন্য শিক্ষক ও গবেষকদের প্রতি আহ্বান জানান।

বহিরাঙ্গন কার্যক্রমের পরিচালক অধ্যাপক ড. ইমরুল কায়েসের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক তোফায়েল আহমেদ। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সহযোগী পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) ড. হায়দার ইকবাল খান।

তিনি তার প্রবন্ধে বহিরাঙ্গন কার্যক্রমের বিগত এক বছরের সাফল্য ও অর্জন, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং কৃষকপর্যায়ে এর প্রতিফলন সেমিনারে উপস্থাপন করেন। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের কৃষি, মৎস্য, ভেটেরিনারি মেডিসিন ও কৃষি অর্থনীতি অনুষদের সকল শিক্ষক অংশগ্রহণ করেন।

জামান / জামান

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা

তিন বন্ধুর হাত ধরে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’