ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

ওয়াশিংটনে গোলাগুলিতে নিহত ১


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২০-৬-২০২২ দুপুর ১০:৪৪

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে গোলাগুলিতে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। আহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন। স্থানীয় সময় রোববার (১৯ জুন) সন্ধ্যায় ওয়াশিংটন ডিসির একটি জনকীর্ণ এলাকায় গোলাগুলি ও হতাহতের এ ঘটনা ঘটে।

যুক্তরাষ্ট্রের পুলিশের বরাত দিয়ে সোমবার (২০ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ। সম্প্রতি উত্তর আমেরিকার এই দেশটিতে যেখানে সেখানে গোলাগুলি ও বন্দুক হামলাসহ এসব ঘটনায় হতাহতের সংখ্যা অনেক বেড়েছে।

ওয়াশিংটন ডিসির মেট্রোপলিটন পুলিশ বিভাগের একজন মুখপাত্র সংবাদমাধ্যম ফক্স নিউজকে বলেছেন, শহরে চারজনকে গুলি করা হয়েছে। গুলিবিদ্ধদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন। তবে শহরের ওই জায়গাটি জনাকীর্ণ এলাকা হওয়ায় তিনি পাল্টা গুলিবর্ষণ করেননি।

মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্টের প্রধান রবার্ট জে. কন্টি জানান, গুলিবিদ্ধদের একজন ১৫ বছর বয়সী কিশোর। ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়। এছাড়া আহতদের বাকি দুজন প্রাপ্তবয়স্ক এবং ওই পুলিশ অফিসার। আহত পুলিশ কর্মকর্তাকে শরীরের নিচের দিকে গুলি করা হয়েছে এবং আশা করা হচ্ছে তিনি বেঁচে থাকবেন। আহত প্রাপ্তবয়স্কদের স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে।

মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্টের এই প্রধান আরো বলেন, স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে এই গোলাগুলি শুরু হয়। অনুমতি ছাড়াই আয়োজন করা একটি অনুষ্ঠানে গোলাগুলির ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তিদের তাদের এই কর্মকাণ্ডের জন্য জবাবদিহির আওতায় আনার বিষয়টি আমাদের নিশ্চিত করতে হবে।

এদিকে, গোলাগুলির এই ঘটনার একটি ভিডিও সামনে এসেছে বলে জানিয়েছে ফক্স নিউজ। ভিডিওতে দেখা যাচ্ছে, কর্মকর্তারা রাস্তায় পড়ে থাকা একাধিক লোককে সাহায্য করছেন।

জামান / জামান

দুই দফা প্রাণঘাতী ইনজেকশনের পরও বেঁচে যাওয়া সেই নারীর অবস্থা আশঙ্কাজনক

রেকর্ড কম জনসমর্থনের মধ্যেই ট্রাম্পের ৩২ দিনের নির্বাচনি প্রচার শুরু

ইরানকে ৩ বিমানবাহী রণতরী দিয়ে ঘিরে ফেলছে যুক্তরাষ্ট্র

‘বিমান ছিনতাইয়ের চেষ্টায় ইরান জড়িত কি না এখনই বলা যাচ্ছে না’

শান্তিতে নোবেল পাচ্ছেন ট্রাম্প?

আড়াই লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় সন্ত্রাসী দিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী

ইসরায়েলগামী বিমানের পাইলটকে সম্ভবত হাতুড়ি দিয়ে আঘাত করেছিলেন কো-পাইলট

ইরাক থেকে মার্কিন সেনাদের চলে যাওয়াকে ‘ঐতিহাসিক জয়’ বলল বিপ্লবী গার্ড

হুথিদের বড় হামলা রুখে দেওয়ার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর

যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র

ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা