ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

আসাম-মেঘালয়ে আরো বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা জারি 


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২০-৬-২০২২ দুপুর ১০:৪৯

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় জেলা আসাম ও মেঘালয়ে আজ সোমবার (২০ জুন) আরো বৃষ্টির পূর্বাভাস দেয়া হয়েছে। ভয়াবহ বন্যাকবলিত ওই রাজ্য দুটিতে কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।  ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রবল বন্যায় রাজ্য দুটিতে ৬২ জনের মৃত্যু হয়েছে। বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন ১০ হাজারের বেশি মানুষ। আসামের বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি। অনেক নতুন এলাকা প্লাবিত হচ্ছে। ২৪ ঘণ্টায় ৩২টি জেলার ৪ হাজার ২৯১টি গ্রামে বন্যার খবর পাওয়া গেছে। পাশাপাশি রাজ্যটিতে ৬ দিন ধরে ভূমিধসের ঘটনাও ঘটছে। 

রাতভর অবিরাম বর্ষণে আসামের রাজধানী গুয়াহাটির অনেক এলাকা প্লাবিত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। শহরে ব্রহ্মপুত্রের পানির প্রবাহ বন্ধ করতে প্রশাসন গুয়াহাটি শহরের প্রাণকেন্দ্র ভরলুর সব স্লুইসগেট বন্ধ করে দিয়েছে।

প্রবল বন্যায় মেঘালয়ের প্রায় ৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিধসের কারণে রাজ্যটির দুটি জাতীয় মহাসড়কের যোগাযোগ বন্ধ রয়েছে।

জামান / জামান

দুই দফা প্রাণঘাতী ইনজেকশনের পরও বেঁচে যাওয়া সেই নারীর অবস্থা আশঙ্কাজনক

রেকর্ড কম জনসমর্থনের মধ্যেই ট্রাম্পের ৩২ দিনের নির্বাচনি প্রচার শুরু

ইরানকে ৩ বিমানবাহী রণতরী দিয়ে ঘিরে ফেলছে যুক্তরাষ্ট্র

‘বিমান ছিনতাইয়ের চেষ্টায় ইরান জড়িত কি না এখনই বলা যাচ্ছে না’

শান্তিতে নোবেল পাচ্ছেন ট্রাম্প?

আড়াই লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় সন্ত্রাসী দিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী

ইসরায়েলগামী বিমানের পাইলটকে সম্ভবত হাতুড়ি দিয়ে আঘাত করেছিলেন কো-পাইলট

ইরাক থেকে মার্কিন সেনাদের চলে যাওয়াকে ‘ঐতিহাসিক জয়’ বলল বিপ্লবী গার্ড

হুথিদের বড় হামলা রুখে দেওয়ার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর

যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র

ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা