ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারাল ম্যাক্রোঁর দল


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২০-৬-২০২২ দুপুর ১১:৩৯

ফ্রান্সের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর দল। ফলে জাতীয় পরিষদে নিয়ন্ত্রণ হারিয়েছেন প্রেসিডেন্ট। মাত্র দুই মাস আগে গত এপ্রিলে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন ম্যাক্রোঁ। এবার পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে বিপাকে পড়েছেন তিনি।

স্থানীয় সময় রোববার (১৯ জুন) দেশটির জাতীয় নির্বাচনে দ্বিতীয় দফায় ভোট গ্রহণ চলে। দিবাগত রাতে প্রকাশিত ফলাফলে দেখা যায়, ইমানুয়েল ম্যাক্রোঁর সেন্ট্রিস্ট পার্টি এগিয়ে থাকলেও গতবারের চেয়ে বেশ কয়েকটি আসন হারিয়েছে। তবে বাম জোট ও ডানপন্থীরা মিলে নির্বাচনে বহু আসনে জয় পেয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত পূর্ণ ফলাফল অনুযায়ী, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর দলের নেতৃত্বাধীন জোট পেয়েছে ২৪৫টি আসন। উল্লেখ্য ফ্রান্সের ৫৭৭ সদস্যবিশিষ্ট পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে ২৮৯টি আসনের প্রয়োজন হয়। পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারানোর ফলে ফ্রান্সের অভ্যন্তরীণ রাজনীতিতে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছেন ইমানুয়েল ম্যাক্রোঁ। এখন বাধ্য হয়েই তাকে নতুন জোটসঙ্গী খুঁজতে হবে।

গত এপ্রিলে ম্যাক্রোঁ দ্বিতীয়বার প্রেসিডেন্ট পদে জয় পেয়ে কর ছাড়, অবসরের বয়স বাড়ানোর মতো একাধিক সিদ্ধান্ত কার্যকরের পথে হাটছিলেন। তবে জাতীয় পরিষদে তার দল সংখ্যাগরিষ্ঠতা হারানোর ফলে এসব উদ্যোগ বাস্তবায়ন কতটুকু সম্ভব হবে তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। পার্লামেন্টে জয় পাওয়া অনেক সদস্য মনে করেন অবসরের বয়স ৬৫ এর বেশি বাড়ানো উচিত নয়।

এবারের নির্বাচনে ম্যাক্রোঁর ক্যাবিনেটের কয়েকজন মন্ত্রী পরাজিত হয়েছেন। স্বাস্থ্যমন্ত্রী ব্রিগিট বোরগুইনন, সামুদ্রিক মন্ত্রী জাস্টিন বেনিন, ইউরোপ বিভাগের মন্ত্রী ক্লেমেন্ট বিউনি, পরিবেশমন্ত্রী অ্যামিলি ডে মন্টাকেলিন পরাজিত হয়েছেন। ফলে তারা মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগ করতে পারেন।

জামান / জামান

কলকাতায় আগুনে নিহত পাঁচ বাংলাদেশির পরিচয় জানা গেছে

নভেম্বরে কিমের সঙ্গে বৈঠক করতে চান ট্রাম্প

ভেনেজুয়েলার অর্ধেকের বেশি তেল যাচ্ছে যুক্তরাষ্ট্রে

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশির মৃত্যু

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

তারেক রহমানের ভারত সফরে খুলতে পারে সম্পর্কের ‘নতুন দুয়ার’

ইউক্রেনকে ড্রোন সরবরাহ, যুক্তরাজ্যকে কঠোর হুঁশিয়ারি রাশিয়ার

হামাস অস্ত্র না ছাড়লে গাজা পুনর্গঠন শুরু হবে না: ট্রাম্পের জামাতা

বিশ্বজুড়ে এক বছরে রেকর্ড ৩৫০ দাতব্যকর্মী নিহত

ইরান নিয়ে দ্বিমত: দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্রের সম্পর্কে ভাটা স্পষ্ট

পশ্চিমবঙ্গে হোটেলে আগুন, দগ্ধ হয়ে নিহত ৭

ফের ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার চেষ্টা, ৯ বাংলাদেশির মৃত্যু