নিয়ামতপুরে প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
নওগাঁর নিয়ামতপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে উপজেলা পর্যায়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জুন) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ভার্চুয়ালি সংযুক্ত থেকে প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান পিএএ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহমেদ, ভাইস চেয়ারম্যান আলহাজ আইয়ুব হোসাইন মণ্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, সহকারী কমিশনার (ভূমি) মনজুরুল আলম, থানার অফিসার ইনর্চাজ (তদন্ত) ফাইম উদ্দীন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য আবেদ হোসেন মিলন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার শহিদুল আলম, উপজেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউল হক খান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ইফতে খাইরুল, উপজেলা মৎস্য কর্মকর্তা আইয়ূব আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আসাদুল্লাহ, নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি নিয়ামতপুর জোনের ডেপুটি জেনারেল ম্যানেজার মোসাদ্দেকুর রহমান, আইসিটি কর্মকর্তা রাসেল রানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. তূর্য রহমান, উপজেলা সাব-রেজিস্ট্রার পরিতোষ কুমার অধিকারী, বীর মুক্তিযোদ্ধা সুভাষ কান্ত সরকার।
আরো উপস্থিত ছিলেন- ভাবিচা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ ওবাইদুল হক, সদর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ বজলুর রহমান নঈম, শ্রীমন্তপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম রফিক, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি জাবেদ আলী, সাধারণ সম্পাদক জনি আহমেদ প্রমুখ।
প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী বিশেষ উদ্যোগের প্রতিটিই অত্যন্ত চমকপ্রদ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করে বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর বিশেষ ১০ উদ্যোগ স্বল্পোন্নত হতে উন্নয়নশীল আর উন্নয়নশীল থেকে আমরা উন্নত রাষ্ট্রের পথে হাঁটছি। দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অনেক উদ্যোগ আছে। তবে তার বিশেষ ১০টি উদ্যোগ বাঙালি জাতির ভাগ্যোন্নয়নে বাংলাদেশকে উন্নয়নশীল রাষ্ট্রে বদলে দিয়েছে। এসব উদ্যোগকে আরো বেশি গুরুত্ব দিতে হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগের মধ্যে রয়েছে- আমার বাড়ি আমার খামার, আশ্রয়ণ প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কার্যক্রম, নারীর ক্ষমতায়ন কার্যক্রমসমূহ, সবার জন্য বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ, বিনিয়োগ বিকাশ ও পরিবেশ সুরক্ষা।
এমএসএম / জামান
গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময় সভা
কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার
শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন
ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ
ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়
শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন
গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
Link Copied