ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

গর্ভবতী নারীর মৃত্যু নিয়ে রহস্য


হরিণাকুণ্ডু প্রতিনিধি photo হরিণাকুণ্ডু প্রতিনিধি
প্রকাশিত: ২০-৬-২০২২ দুপুর ২:৫

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে মরিয়ম খাতুন (৩৮) নামে এক গর্ভবতী নারীর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। তিনি উপজেলার মান্দিয়া গ্রামের জালাল উদ্দিনের স্ত্রী ও শহরতলীর দিগনগর এলাকার ইজ্জত আলীর মেয়ে। রোববার (১৯ জুন) রাতে তিনি বিষপান করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২০ জুন) সকালে তার মৃত্যু হয়। স্বজনদের অভিযোগ, জোর করে ওই নারীর স্বামী তার মুখে বিষ ঢেলে দিয়েছে ।

ওই নারী ছেলে ছেলে জিহাদ বলেন, শনিবার রাত দেড়টার দিকে আমি আমার মায়ের চিৎকারে ঘরে গিয়ে দেখি আমার বাবা জোর করে মায়ের মুখে পানি ঢালছে। তাকে আমার বাবা বিষ দিয়ে মেরে ফেলেছে। এর আগে তুচ্ছ ঘটনায় তাদের মধ্যে ঝগড়া-বিবাদ হতো।

ওই গ্রামের ইউপি সদস্য মাসুদ আলী জানান, ওই নারী গর্ভবতী ছিলেন। তার স্বামী গর্ভের সন্তানকে নষ্ট করতে প্রায়ই তাকে চাপ দিত। এ নিয়ে তাদের মধ্যে কলহের সৃষ্টি হতো বলে শুনেছি।

হরিণাকুণ্ডু থানার ওসি সাইফুল ইসলাম বলেন, এ বিষয়ে স্বজনদের পক্ষ থেকে অভিযোগ পেয়েছি। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / জামান

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

ফারুয়ায় ২৫০ ফুটের বেইলি ব্রিজ নির্মাণে উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন বিএনপি সভাপতি সালাম ফকির

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন