ময়মনসিংহের গাঙ্গিনাপাড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড
আজ সোমবার (২০ জুন) বেলা ১১টায় ময়মনসিংহ নগরীর গাঙ্গিনারপাড় মসজিদসংলগ্ন স্টার সাইকেল মাঠ নামক দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে এসে টানা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
জানা গেছে, ময়মনসিংহ ফায়ার ব্রিগেডের সহকারী পরিচালক নিয়াজ আহমেদ, সহকারী স্টেশন মাস্টার মো আতিক এবং স্টেশন অফিসারগণ ফায়ারকর্মীদের নিয়ে অক্লান্ত পরিশ্রম করে আগুন নিভিয়ে ভয়াবহ ক্ষতি থেকে রক্ষা করেন। আগুন লাগার খব পেয়ে চারদিকে উৎসুক জনতা ভিড় করেন।
এ সময় ময়মনসিংহ কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ্ কামাল আকন্দ পিপিএম (বার) ও ১নং ফাঁড়ির ইনচার্জ মো. আনোয়ার হোসেন পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত থেকে আগুন নিয়ন্ত্রণে সহায়তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সচেষ্ট ছিলেন।
এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুনে স্টার সাইকেল ও এর পার্শ্ববর্তী আনাভি ইলেকট্রিক, আফির হোসিয়ারি, হোটেল আল হাফিজসহ বেশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।
এমএসএম / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied