ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

বাউফলে নাজিরপুর ইউনিয়ন আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত


বাউফল প্রতিনিধি  photo বাউফল প্রতিনিধি
প্রকাশিত: ২০-৬-২০২২ দুপুর ৪:৩৭

পটুয়াখালীর বাউফলে আসন্ন ইউনিয়ন পরিষদ উপ নির্বাচন উপলক্ষে নাজিরপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় উপজেলার নাজিরপুর ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা আওয়ামীগের সহ-সভাপতি ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও বাউফল উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মোসারেফ হোসন খান। 
এ সময় উপজেলা আওয়ামীলীগের দলীয় সিদ্ধান্ত মেনে নেওয়ার জন্য মোবাইল কনফারেন্স এর মাধ্যমে বক্তব্য রাখেন সাবেক চীফ হুইপ আসম ফিরোজ এমপি।
উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক সামসুল কবির নিশাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী হাওলাদার, পৌর আওয়ামীলীগের আহবায়ক ও নাজিরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ইব্রাহীম ফারুক, পটুয়াখালী জেলা পরিষদের সদস্য ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. হারুন অর রশিদ খান, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ও কালাইয়া ইউপি চেয়ারম্যান মো.ফয়সাল আহম্মেদ মনির মোল্লা, সুর্য্যমনি ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বাচ্চু, নওমালা ইউপি চেয়ারম্যান এ্যাড. কামাল হোসেন বিশ্বাস, চন্দ্রদ্বীপ ইউপি চেয়ারম্যান এনামুল হক আলকাস মোল্লা, উপজেলা যুবলীগের সভাপতি মো. শাহজাহান সিরাজ, নাজিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইয়াসমিন ফারুক, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মো. রিয়াজুল ইসলাম সিকদার প্রমুখ। 
এছাড়াও উপজেলা আওয়ামী লীগের কার্যকরি পরিষদের সদস্য বৃন্দ ও  ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের সভাপতি, সাধারন সম্পাদক বৃন্দ উপস্থিত ছিলেন।  

এমএসএম / এমএসএম

বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক

নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা

পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২

শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা