ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

পদ্মা সেতু উদ্বোধনের সমাবেশে পিরোজপুর জেলা পরিষদের প্রশাসকের নেতৃত্বে যোগ দেবেন ১৫ হাজার নেতাকর্মী


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২০-৬-২০২২ রাত ৮:১৮

স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন হতে যাচ্ছে আগামী ২৫ জুন। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা সেতু উদ্বাধন করবেন। এ উপলক্ষে আয়োজিত সমাবেশ সফল করার লক্ষ্যে পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজের নেতৃত্বে ১৫ হাজার নেতাকর্মী সমাবেশে যোগ দেবেন।

মহিউদ্দিন মহারাজের ব্যক্তিগত অর্থায়নে ছয়টি লঞ্চযোগে ১৫ হাজার নেতাকর্মী অংশ নেবেন সমাবেশে। এতে জেলার প্রায় সকল জনপ্রতিনিধি, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বীর মুক্তিযোদ্ধারা অংশ নেবেন। কীর্তনখোলা -১০, যুবরাজ -৭, সুরভী -৯, পারাবত -৮, মর্নিংসান -৯ ও ঈগল -৮ লঞ্চযোগে আসবেন নেতাকর্মীরা।

ভান্ডারিয়া উপজেলার নেতাকর্মীরা চরখালী লঞ্চঘাট থেকে কীর্তনখোলা-১০ ও যুবরাজ -৭ লঞ্চে উঠবেন। মঠবাড়িয়া উপজেলার নেতাররা বড়মাছুয়া স্টীমারঘাট হতে সুরভী-৯ লঞ্চে উঠবেন। ইন্দুরকানী উপজেলার নেতাকর্মীরা ইন্দুরকানী লঞ্চঘাট হতে পারাবত-৮ লঞ্চে উঠবেন। কাউখালী উপজেলার নেতাকর্মীরা কাউখালী লঞ্চঘাট হতে মর্নিংসান-৯ লঞ্চে উঠবেন এবং পিরোজপুর সদর উপজেলা, নাজিরপুর ও নেছারাবাদ উপজেলার নেতাককর্মীরা  হুলারহাট লঞ্চঘাট হতে ঈগল-৮ লঞ্চে উঠবেন।  
সকল লঞ্চ কাউখালী আমরাজুরী ফেরীঘাটে একত্রিত হবে। সেখানে মহিউদ্দিন মহারাজের নেতৃত্বে আতশবাজি ফুটানোসহ বিভিন্ন ধরনের আনন্দ-উৎসব সম্পন্ন করে একযোগে লঞ্চগুলো কাঠালবাড়ী ঘাটের উদ্দেশ্যে রওয়ানা করবে। লঞ্চগুলো ২৪ জুন কাঠালবাড়ী পৌঁছে ফেরিঘাটে অবস্থান করবে এবং ২৫ জুন সকাল ৮ টায় নেতাকর্মীদের নিয়ে সমাবেশস্থলে যোগদান করবেন মহিউদ্দিন মজারাজ।
উল্লেখ্য, স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে ছয়টি বিশাল আকৃতির লঞ্চ ভাড়া এবং প্রায় ১৫ হাজার নেতাকর্মীর চারবেলা খাবারসহ যাবতীয় ব্যয়ভার ব্যক্তিগতভাবে বহন করবেন মহিউদ্দিন মহারাজ।।

এমএসএম / জামান

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত