সৌদি পৌঁছেছেন ২৫৯৮১ বাংলাদেশি হজযাত্রী
পবিত্র হজ পালন করতে সোমবার (২০ জুন) পর্যন্ত তিন এয়ারলাইন্সের ৭১টি ফ্লাইটে সৌদি আরবে গেছেন ২৫ হাজার ৯৮১ জন বাংলাদেশি। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্কের হজের প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
সৌদি আরব যাওয়া হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনার ৩ হাজার ৩৮৫ জন ও বেসরকারি ব্যবস্থাপনার ২৫ হাজার ৯৮১ জন রয়েছেন। ৭১টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৩৯টি, সৌদিয়ার ২৭টি এবং ফ্লাইনাসের ৫টি ফ্লাইট রয়েছে।
বুলেটিনে জানানো হয়, সরকারি ব্যবস্থাপনায় যাওয়া পঞ্চম ফ্লাইটের সব হজযাত্রী মদিনার পর্ব শেষে সোমবার মক্কায় পৌঁছেছেন। সৌদি আরবে এখন পর্যন্ত চারজন হজযাত্রী ইন্তেকাল করেছেন। এর মধ্যে পুরুষ তিনজন ও নারী একজন। তাদের সবাই মক্কায় মারা গেছেন।
সৌদি আরবে চাঁদ দেখাসাপেক্ষে আগামী ৮ জুলাই হজ অনুষ্ঠিত হবে। এবার সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা ৪ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনার কোটা ৫৩ হাজার ৫৮৫।
হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট গত ৫ জুন শুরু হয়েছে। সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ৩ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ১৪ জুলাই। ফিরতি ফ্লাইট শেষ হবে ৪ আগস্ট।
জামান / জামান
পোশাক পরিধানে ইসলামের ৮ নির্দেশনা
যে আমলে জান্নাতে একটি ঘর নির্মাণ করা হয়
দৈনন্দিন জীবনে নবীজির অনুসরণ
ঈদে মিলাদুন্নবী উদযাপন শুরু হয়েছিল যেভাবে
পবিত্র ঈদে মিলাদুন্নবী ঈমান, মহব্বত ও কৃতজ্ঞতার মহিমান্বিত প্রকাশ!
যে দোয়া পাঠে রহমতের দরজা খুলে যায়
কোরআনে মানবিক মূল্যবোধের নানা দিক
হায়েজ চলাকালে ইবাদতের বিধি
হাসি নিয়ে কোরআনের শিক্ষা
ঘুমের আগে যে কাজ করলে ফেরেশতারা দোয়া করে
আজ পবিত্র আখেরি চাহার সোম্বা : ইতিহাস, বাস্তবতা ও করণীয়
সূর্যগ্রহণের সময় যেসব আমল করবেন