৪ বছরে ৫ বার সাধারণ নির্বাচন হতে যাচ্ছে ইসরায়েলে
ইসরায়েলের ক্ষমতাসীন জোটের নেতারা সংসদ ভেঙে দেয়ার জন্য আগামী সপ্তাহে একটি বিল পেশ করবেন, যা অনুমোদিত হলে নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে দেশটিতে। স্থানীয় সময় সোমবার (২০ জুন) জোটের নেতারাই জানিয়েছেন বিষয়টি। আগামী অক্টোবরে এ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে।
দুই নেতৃস্থানীয় জোটের অংশীদার এক বিবৃতিতে বলেছে, জোটকে স্থিতিশীল করার জন্য সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এবং পররাষ্ট্রমন্ত্রী ইয়ার ল্যাপিড আগামী সপ্তাহে সংসদ ভেঙে দেয়ার একটি বিল পেশ করার সিদ্ধান্ত নিয়েছেন।
তারা আরো জানিয়েছে, যদি বিলটি পাস হয় তবে বর্তমান প্রধানমন্ত্রী নাফতালি বেনেট নয়, কেয়ারটেকার সরকারের প্রধানমন্ত্রী হবেন ল্যাপিড। কারণ, জোটের শর্ত অনুসারে সরকারের পূর্ণাঙ্গ মেয়াদের অর্ধেক সময় বেনেট ও অর্ধেক সময় ল্যাপিড প্রধানমন্ত্রী থাকবেন।
মতাদর্শগতভাবে বিভক্ত আটদলীয় জোটটি এক বছর আগে তৈরি হয় এবং এতে ধর্মীয় জাতীয়তাবাদী, যেমন বেনেট, ল্যাপিডের মধ্যপন্থী ইয়েশ আতিদ পার্টি, বামপন্থী ও ইসরায়েলের ইতিহাসে প্রথমবারের মতো আরব ইসলামপন্থী দলের আইন প্রণেতারাও অন্তর্ভুক্ত ছিলেন।
কিন্তু এই জোটে ফাটল ধরেছে এবং তারা বেনিয়ামিন নেতানিয়াহুর মেয়াদ শেষ করার জন্য একত্রিত হয়েছিল। ফলে শুরু থেকেই হুমকির মুখে ছিল জোটটি। গত এপ্রিলে ইসরায়েলের ১২০ আসনের সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারায়, যখন বেনেটের ইয়ামিনা পার্টির একজন সদস্য তার প্রস্থানের ঘোষণা দেন।
এদিকে, জোট ভেঙে যাওয়ায় খানিকটা স্বস্তি প্রকাশ করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন আবারও নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় ফিরবে তার লিকুদ পার্টি।
জামান / জামান
দুই দফা প্রাণঘাতী ইনজেকশনের পরও বেঁচে যাওয়া সেই নারীর অবস্থা আশঙ্কাজনক
রেকর্ড কম জনসমর্থনের মধ্যেই ট্রাম্পের ৩২ দিনের নির্বাচনি প্রচার শুরু
ইরানকে ৩ বিমানবাহী রণতরী দিয়ে ঘিরে ফেলছে যুক্তরাষ্ট্র
‘বিমান ছিনতাইয়ের চেষ্টায় ইরান জড়িত কি না এখনই বলা যাচ্ছে না’
শান্তিতে নোবেল পাচ্ছেন ট্রাম্প?
আড়াই লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র
স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় সন্ত্রাসী দিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী
ইসরায়েলগামী বিমানের পাইলটকে সম্ভবত হাতুড়ি দিয়ে আঘাত করেছিলেন কো-পাইলট
ইরাক থেকে মার্কিন সেনাদের চলে যাওয়াকে ‘ঐতিহাসিক জয়’ বলল বিপ্লবী গার্ড
হুথিদের বড় হামলা রুখে দেওয়ার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর
যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র
ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি