৪০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে রাহুল গান্ধীকে ফের তলব ইডির
৪০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে পঞ্চম দিনের মতো মঙ্গলবার (২১ জুন) জিজ্ঞাসাবাদ করবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সোমবারও ইডি তাকে চতুর্থ দিনের মতো জিজ্ঞাসাবাদ করে। ন্যাশনাল হেরাল্ড কাণ্ডে আর্থিক অনিয়মের তদন্তে ওয়েনাডের সংসদ সদস্যকে এ পর্যন্ত ৪০ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছে সংস্থাটি। বিভিন্ন সূত্র বলছে, আজই শেষ হতে পারে রাহুল গান্ধীকে জিজ্ঞাসাবাদের পর্ব।
এর আগে গত সপ্তাহের সোম থেকে বুধবার প্রতিদিনই রাহুল গান্ধীকে হাজিরা দিতে হয়েছে ইডির দপ্তরে। তার মা ও কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ কারণে কয়েক দিন সময় চেয়েছিলেন রাহুল গান্ধী নিজেই। ওই আবেদন মঞ্জুর হয়।
সোনিয়া গান্ধী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন বলে জানা গেছে। এরপর সোমবার রাহুল গান্ধীকে ফের জিজ্ঞাসাবাদ করা হয়। আগামী ২৩ জুন সোনিয়া গান্ধীকেও জিজ্ঞাসাবাদ করার কথা রয়েছে ইডির।
জামান / জামান
দুই দফা প্রাণঘাতী ইনজেকশনের পরও বেঁচে যাওয়া সেই নারীর অবস্থা আশঙ্কাজনক
রেকর্ড কম জনসমর্থনের মধ্যেই ট্রাম্পের ৩২ দিনের নির্বাচনি প্রচার শুরু
ইরানকে ৩ বিমানবাহী রণতরী দিয়ে ঘিরে ফেলছে যুক্তরাষ্ট্র
‘বিমান ছিনতাইয়ের চেষ্টায় ইরান জড়িত কি না এখনই বলা যাচ্ছে না’
শান্তিতে নোবেল পাচ্ছেন ট্রাম্প?
আড়াই লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র
স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় সন্ত্রাসী দিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী
ইসরায়েলগামী বিমানের পাইলটকে সম্ভবত হাতুড়ি দিয়ে আঘাত করেছিলেন কো-পাইলট
ইরাক থেকে মার্কিন সেনাদের চলে যাওয়াকে ‘ঐতিহাসিক জয়’ বলল বিপ্লবী গার্ড
হুথিদের বড় হামলা রুখে দেওয়ার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর
যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র
ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি