ইউক্রেনের শিশুদের সহায়তায় নোবেল পুরস্কার বিক্রি রুশ সাংবাদিকের
রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের মধ্যে নিজের নোবেল শান্তি পুরস্কার বিক্রি করে দিয়েছেন একজন রুশ সাংবাদিক। মূলত রাশিয়ার আগ্রাসনের কারণে বাস্তুচ্যুত ইউক্রেনীয় শিশুদের সহায়তার জন্য নোবেল শান্তি পুরস্কারের স্বর্ণপদক নিলামে বিক্রি করেছেন তিনি। রাশিয়ার ওই সাংবাদিকের নাম দিমিত্রি মুরাতভ। তিনি রুশ স্বাধীন সংবাদপত্র নোভায়া গেজেটার প্রধান সম্পাদক। মঙ্গলবার (২১ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি ও রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ইউক্রেনের যুদ্ধে বাস্তুচ্যুত শিশুদের সহায়তার জন্য নিজের নোবেল শান্তি পুরস্কারের স্বর্ণপদক ১০৩.৫ মিলিয়ন ডলারে বিক্রি করেন দিমিত্রি মুরাতভ। ওই পুরো অর্থই তিনি ইউনিসেফকে দিয়েছেন ইউক্রেনকে সাহায্য করার জন্য।
এএফপি বলছে, হেরিটেজ অকশানসের আয়োজিত নিলামে সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অজ্ঞাত এক ব্যক্তি ফোনে দর ঘোষণার মাধ্যমে নোবেল শান্তি পুরস্কারের স্বর্ণপদকটি কিনে নেন। ক্রেতা ওই ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।
রাশিয়ায় মতপ্রকাশের স্বাধীনতা রক্ষার জন্য মুরাতভকে ২০২১ সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা হয়েছিল। ওই বছর মুরাতভের সঙ্গে ফিলিপাইনের সাংবাদিক মারিয়া রেসাও যৌথভাবে পুরস্কারটি পেয়েছিলেন। মূলত ‘মতপ্রকাশের স্বাধীনতা রক্ষার প্রচেষ্টার জন্য’ তাদের পুরস্কার দিয়েছিল নোবেল কমিটি।
সোভিয়েত ইউনিয়নের পতনের পর ১৯৯৩ সালে অন্য আরো বেশ কয়েকজন সাংবাদিকের সঙ্গে নোভায়া গেজেটা প্রতিষ্ঠা করেছিলেন দিমিত্রি মুরাতভ। তবে ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর চলতি বছরের মার্চ মাসে পত্রিকাটির কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।
সংবাদমাধ্যম বলছে, নোভায়া গেজেটার সম্পাদক মুরাতভ প্রথম থেকেই ইউক্রেন যুদ্ধের তীব্র বিরোধিতা করছেন। পুরস্কার বিক্রির পর মুরাতভের দেয়া অর্থ ইউক্রেনের ঘর-বাড়ি হারানো শিশুদের জন্য ব্যয় করা হবে বলে জানিয়েছে ইউনিসেফ।
জামান / জামান
দুই দফা প্রাণঘাতী ইনজেকশনের পরও বেঁচে যাওয়া সেই নারীর অবস্থা আশঙ্কাজনক
রেকর্ড কম জনসমর্থনের মধ্যেই ট্রাম্পের ৩২ দিনের নির্বাচনি প্রচার শুরু
ইরানকে ৩ বিমানবাহী রণতরী দিয়ে ঘিরে ফেলছে যুক্তরাষ্ট্র
‘বিমান ছিনতাইয়ের চেষ্টায় ইরান জড়িত কি না এখনই বলা যাচ্ছে না’
শান্তিতে নোবেল পাচ্ছেন ট্রাম্প?
আড়াই লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র
স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় সন্ত্রাসী দিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী
ইসরায়েলগামী বিমানের পাইলটকে সম্ভবত হাতুড়ি দিয়ে আঘাত করেছিলেন কো-পাইলট
ইরাক থেকে মার্কিন সেনাদের চলে যাওয়াকে ‘ঐতিহাসিক জয়’ বলল বিপ্লবী গার্ড
হুথিদের বড় হামলা রুখে দেওয়ার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর
যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র
ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি