একটি গোষ্ঠীকে পিছিয়ে রেখে উন্নত রাষ্ট্র গঠন করা যায় না : খাদ্যমন্ত্রী
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, একটি গোষ্ঠীকে পিছিয়ে রেখে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলা সম্ভব নয়। একটি রাষ্ট্রকে উন্নত রাষ্ট করতে হলে সকলের উন্নয়ন করতে হবে। আমার সব আছে কিন্তু একটি হাত নেই, তাহলে কি আমি পরিপূর্ণ মানুষ হলাম? আমার সব আছে, কিন্তু আমি একটি দুরারোগ্য ব্যাধিতে ভুগছি, তাহলে কি আমি সম্পূর্ণ সুস্থ মানুষ হলাম? হলাম না। ঠিক তেমনি ক্ষুদ্র নৃগোষ্ঠীকে বলা হচ্ছে পিছিয়ে পড়া জাতি গোষ্ঠী, তাই তাদের মানোন্নয়নে বঙ্গবন্ধুকন্যা সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সেই পিছিয়ে পড়া জাতিকে এগিয়ে নেয়ার জন্য কাজ করছেন।
মঙ্গলবার (২১ জুন) দুপুর ১২টায় জেলা পরিষদ অডিটরিয়ামে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথাগুলো বলেন তিনি।
খাদ্যমন্ত্রী আরো বলেন, অনেকের ধারণা সরকার শুধু ক্ষুদ্র নৃগোষ্ঠীদেরই কেন এতকিছু দিচ্ছে? অন্যান্য জাতিকে কেন দিচ্ছে না? তাই আমার এই ব্যাখ্যা। অনেকে এখনোও পাকিস্তানের স্বপ্ন দেখেন। তাদের উদ্দেশ্যে বলছি, পাকিস্তান আমাদের অনেক পেছনে রয়েছে। পাকিস্তানের কোনো সরকার এখন পর্যন্ত তাদের মেয়াদ ৫বছর পূর্ণ করতে পারেনি। তাদের দেশের দ্রব্যমূল্য ও ডলারের দামের চেয়ে আমাদের দেশে অনেক ভালো অবস্থানে আছে। মোট কথা, আমরা পাকিস্তানের চেয়ে অনেক অনেক অনেক ভালো আছি।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুৃনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আবুল কালাম আজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম।
এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী ইঞ্জিনিয়ার বজলুর রশীদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজব আইয়ুব হোসাইন মণ্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, নওগাঁ জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য আবেদ হোসেন মিলন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু ঈশ্বর চন্দ্র বর্মণ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, নিয়ামতপুর সদর ইউপির চেয়ারম্যান আলহাজ বজলুর রহমান, হাজীনগর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, রসুলপুর ইউপি চেয়ারম্যান মোতালেব হোসেন বাবর।
২০০ প্রাথমিক শিক্ষার্থীর মাঝে জনপ্রতি ২ হাজার ৪০০ করে মোট ৪ লাখ ৮০ হাজার এবং ১০০ মাধ্যমিক শিক্ষার্থীর মাঝে প্রতিজন ৬ হাজার করে ৬ লাখষ টাকা শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়। একই সাথে ৫০ জন ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল এবং ছাগল বিতরণ করা হয়।
এমএসএম / জামান
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন
নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান
Link Copied