ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডিজিটাল এক্স-রে মেশিন উদ্বোধন


নিয়ামতপুর প্রতিনিধি  photo নিয়ামতপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১-৬-২০২২ দুপুর ৩:১৮

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে মঙ্গলবার (২১ জুন) সকাল ১০টায় নওগাঁর নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় ডিজিটাল এক্স-রে মেশিনের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি।

এ সময় খাদ্যমন্ত্রী বলেন, এই উপজেলার মানুষ আজ থেকে আরো আধুনিক চিকিৎসা সেবা পাবেন। এখানে রোগ নির্ণয়ের জন্য পর্যায়ক্রমে উন্নতমানের যন্ত্রাংশ স্থাপন করা হবে। এতে সাধারণ মানুষের চিকিৎসার জন্য শহরে যাওয়ার প্রবণতা কমে আসবে।

এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ আইয়ুব হোসাইন মণ্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার মাহবুব-উল আলম, জাইকা প্রকল্পের (ইউডিএফ) মাহবুবর রহমান, থানার ওসি (তদন্ত) ফাইম উদ্দীন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. প্রণব কুমার সাহা, ডা. মুজতাহিদ হাসান কায়সার, (রোগ নিয়ন্ত্রণ) ডা. তূর্য রহমান, সদর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ বজলুর রহমান নঈম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক জনি আহমেদসহ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। শেষে মন্ত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সুষ্ঠু ব্যবস্থাপনা ও চিকিৎসাসেবার মানোন্নয়নের লক্ষ্যে ব্যবস্থাপনা কমিটির সভায় অংশ নেয়।

এমএসএম / জামান

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত

বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন

নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান