গোবিন্দগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু, উপজেলা প্রশাসনের আর্থিক সহায়তা প্রদান
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামচন্দ্রপুর (সংকরগঞ্জ ঘাট) গ্রামের বসু মিয়ার ছেলে এরশাদের (৩০) বজ্রপাতে মৃত্যু হয়েছে। জানা গেছে, এরশাদ প্রতিদিনের মতো আজ মঙ্গলবারও (২১ জুন) বেলা ১১টার দিকে মাছ ধরার জন্য পার্শ্ববর্তী বিলে জাল পাতাতে গেলে বজ্রপাত হয়। বজ্রপাতে এরশাদের মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।
এদিকে মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষণিক ছুটে গিয়ে তার দাফন-কাফনের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ হাজার টাকার আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা আব্দুল লতিফ প্রধান, গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম বিপ্লব, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বাদল, ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য ফিরোজ কবিরসহ ইউপি সদস্যবৃন্দ।
এমএসএম / জামান
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
Link Copied