রাতে বাড়ি ফেরার পর রাহুল গান্ধীকে ফের তলব ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলায় গতকাল মঙ্গলবার (২১ জুন) সাড়ে ৯ ঘণ্টারও বেশি সময় ধরে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে জিজ্ঞাসাবাদ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। জিজ্ঞাসাবাদ শেষে তিনি বাড়ি যান। কিন্তু রাতে বাড়ি ফেরার পর আবারো তাকে তলব করে ইডি। সব মিলিয়ে গতকাল তাকে মোট ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। এ নিয়ে দুই সপ্তাহে পাঁচবারে প্রায় ৫০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হলো কংগ্রেস সভাপতিকে।
গতকাল মঙ্গলবার সকালে দিল্লির এপিজে আব্দুল কালাম রোডে ইডির সদর দপ্তরে হাজিরা দেন রাহুল গান্ধী। বেআইনি আর্থিক লেনদেন সংক্রান্ত ওই মামলায় রাত প্রায় ৮টা পর্যন্ত দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। এরপর বোন প্রিয়াঙ্কার সঙ্গে বাড়ি ফেরেন রাহুল। এরপরও ফের তাকে রাতেই ডাকা হয়। এই খবরের ফলে নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে ‘রাজনৈতিক প্রতিহিংসা’র অভিযোগ উঠেছে।
এর আগে গত সপ্তাহের সোম থেকে বুধবার টানা তিন দিন জিজ্ঞাসাবাদ করা হয়েছিল রাহুলকে। এক দিনের বিরতি দিয়ে চতুর্থ দফায় জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার তলব করা হয়েছিল। কিন্তু রাহুল তার মা কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে চিকিৎসাধীন থাকার কারণে কয়েক দিনের ছাড় দেয়ার আবেদন জানান। তা মেনে নিয়ে শুক্রবারের পরিবর্তে সোমবার তাকে ফের ডেকে ৯ ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয়।
কোভিডমুক্ত সনিয়া গান্ধী গত সোমবার সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। ন্যাশনাল হেরাল্ড মামলায় আগামী ২৩ জুন তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে ইডি।
ইডির একটি সূত্রের দাবি, জিজ্ঞাসাবাদ নয়, বেশি সময়টাই চলে গেছে রাহুলের আগের দেয়া বয়ান সংশোধনে। রাহুলের আগের যে বয়ান লিপিবদ্ধ করা হয়েছিল, তার সঙ্গে বর্তমান বয়ানের অসঙ্গতি ধরা পড়েছে।
নরেন্দ্র মোদি সরকারের আমলে ৭ বছর আগে এই ন্যাশনাল হেরাল্ডকাণ্ডেই সোনীয়া গান্ধী এবং রাহুলকে ক্লিনচিট দিয়ে মামলা বন্ধের সুপারিশ করেছিল ‘এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)’। সংস্থার তৎকালীন যুগ্ম-অধিকর্তা রাজন কাটোচ অর্থ মন্ত্রণালয়ে পাঠানো রিপোর্টে স্পষ্ট ভাষায় জানিয়েছিলেন, কংগ্রেসের দুই শীর্ষনেতার বিরুদ্ধে সব অভিযোগই ভিত্তিহীন।
জামান / জামান
দুই দফা প্রাণঘাতী ইনজেকশনের পরও বেঁচে যাওয়া সেই নারীর অবস্থা আশঙ্কাজনক
রেকর্ড কম জনসমর্থনের মধ্যেই ট্রাম্পের ৩২ দিনের নির্বাচনি প্রচার শুরু
ইরানকে ৩ বিমানবাহী রণতরী দিয়ে ঘিরে ফেলছে যুক্তরাষ্ট্র
‘বিমান ছিনতাইয়ের চেষ্টায় ইরান জড়িত কি না এখনই বলা যাচ্ছে না’
শান্তিতে নোবেল পাচ্ছেন ট্রাম্প?
আড়াই লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র
স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় সন্ত্রাসী দিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী
ইসরায়েলগামী বিমানের পাইলটকে সম্ভবত হাতুড়ি দিয়ে আঘাত করেছিলেন কো-পাইলট
ইরাক থেকে মার্কিন সেনাদের চলে যাওয়াকে ‘ঐতিহাসিক জয়’ বলল বিপ্লবী গার্ড
হুথিদের বড় হামলা রুখে দেওয়ার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর
যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র
ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি