ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

আক্কেলপুরে বাইক বিস্ফোরণে চালক ও তেল ব্যবসায়ী দগ্ধ


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ২২-৬-২০২২ দুপুর ১০:১৫

জয়পুরহাটের আক্কেলপুরে বাইকে আগুন লেগে বাইকচালক ও এক তেল ব্যবসায়ীর গুরুত্বর দগ্ধ হওয়ার ঘটনা ঘটে। ঘটনাটি ঘটেছে আক্কেলপুর পৌর এলাকার প্রাণিসম্পদ মোড়ে। বাইকচালক উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ভিকনী গ্রামের হেলাল উদ্দীনের ছেলে নয়ন মিয়া (২৩) এবং প্রাণিসম্পদ মোড়ের তেল ব্যবসায়ী (বোতলতাজ পেট্রোল) জুয়েল রানা (৪০) রুকিন্দীপুর ইউনিয়নের সালেহ আহমেদের ছেলে।   

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২১ জুন) রাত ৮টা দিকে বাজারের দিক থেকে দ্রুতগতিতে একটি বাইক প্রাণিসম্পদ মোড়ের দিকে আসে। এ সময় তেল নিয়ে ব্যবসায়ী রাস্তা পারাপারের সময় বাইকটি তেল ব্যবসায়ীকে ধাক্কা দেয়। এত বাইকসহ চালক পড়ে যায় ও বাইক বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই চালক ও তেল ব্যবসায়ী আগুনে পুড়ে গুরুত্বর দগ্ধ হন। পরে স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নেভানো হয়। পরবর্তীতে তাদের আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রেফার করেন। খবর পেয়ে আক্কেলপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করে।

আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক জানান, আগুনে তাদের শরীরের অনেকটা অংশ পুড়ে গেছে। তাদের প্রথিমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে।

আক্কেলপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, আমরা খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছাই। পৌঁছানোর পূর্বেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন। তবে বাইকটি দীর্ঘদিনের পুরনো ছিল।

এমএসএম / জামান

সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

‎মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি

টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯

ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন

‎অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা

ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক

মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়

বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ