ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপির প্রার্থী ক্ষুদ্র নৃগোষ্ঠীর দ্রৌপদী মুর্মু
ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। গতকাল মঙ্গলবার (২২ জুন) এক বৈঠকে তার নাম ঘোষণা করে বিজেপি সভাপতি জেপি নড্ডা বলেন, এনডিএ শরিকদের সঙ্গে আলোচনায় সম্ভাব্য প্রার্থী হিসেবে ২০ জনের নাম এসেছিল। শেষ পর্যন্ত চূড়ান্ত হয়েছে দ্রৌপদীর নাম।
জেপি ড্ডা বলেন, তিনি বিরোধী জোটের প্রার্থী যশবন্ত সিনহার বিরুদ্ধে লড়বেন। যদি দ্রৌপদী বিজয়ী হন তাহলে তিনি হবেন দেশটির প্রথম ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী রাষ্ট্রপতি।
ভারতের নির্বাচন কমিশন জানিয়েছে, ১৮ জুলাই রাষ্ট্রপতি পদে ভোট হবে এবং ২১ জুলাই ভোট গণনা করা হবে। ২৫ জুলাই শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি।
এর আগে ২০১৭ সালেও রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে তার নাম উঠে এসেছিল। কিন্তু তখন বিহারের তৎকালীন রাজ্যপাল রামনাথ কোবিন্দকেই বেছে নেয় কেন্দ্রের ক্ষমতাসীন জোট।
১৯৫৮ সালে ওড়িশার ময়ূরভঞ্জ জেলার বাইদাপোসি গ্রামে এক সাঁওতাল পরিবারে জন্ম নেন দ্রৌপদী। রাজনৈতিক জীবনে সফল হলেও তার ব্যক্তিগত জীবন যন্ত্রণাময়। স্বামী এবং দুই ছেলেকে হারিয়েছেন দ্রৌপদী। একটি মেয়ে রয়েছে তার।
রাজনীতিতে আসার আগে তিনি একটি স্কুলের শিক্ষক ছিলেন। ১৯৯৭ সালে বিজেপির হয়ে ওড়িশার রায়রংপুর নগর পঞ্চায়েতের কাউন্সিলর হন তিনি। এরপর ২০০০ এবং ২০০৪ সালে বিধানসভা নির্বাচনে জিতে তিনি নবীন পট্টনায়কের নেতৃত্বাধীন বিজেডি-বিজেপি সরকারের মন্ত্রী হন।
প্রথম দফায় তিনি সরকারের শিল্প ও বাণিজ্য প্রতিমন্ত্রী ছিলেন। পরে তিনি পরিবহন, পশুপালন, মৎস্য দপ্তরও সামলান। এরপর ২০১৫ সালে ঝাড়খণ্ডের প্রথম মহিলা রাজ্যপাল হিসেবে শপথ নেন দ্রৌপদী মুর্মু। ঝাড়খণ্ডের প্রথম রাজ্যপাল হিসেবে তিনিই পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করেছিলেন।
জামান / জামান
দুই দফা প্রাণঘাতী ইনজেকশনের পরও বেঁচে যাওয়া সেই নারীর অবস্থা আশঙ্কাজনক
রেকর্ড কম জনসমর্থনের মধ্যেই ট্রাম্পের ৩২ দিনের নির্বাচনি প্রচার শুরু
ইরানকে ৩ বিমানবাহী রণতরী দিয়ে ঘিরে ফেলছে যুক্তরাষ্ট্র
‘বিমান ছিনতাইয়ের চেষ্টায় ইরান জড়িত কি না এখনই বলা যাচ্ছে না’
শান্তিতে নোবেল পাচ্ছেন ট্রাম্প?
আড়াই লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র
স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় সন্ত্রাসী দিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী
ইসরায়েলগামী বিমানের পাইলটকে সম্ভবত হাতুড়ি দিয়ে আঘাত করেছিলেন কো-পাইলট
ইরাক থেকে মার্কিন সেনাদের চলে যাওয়াকে ‘ঐতিহাসিক জয়’ বলল বিপ্লবী গার্ড
হুথিদের বড় হামলা রুখে দেওয়ার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর
যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র
ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি