শাহজাদপুরের সেই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগের সত্যতা মিলেছে
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের নন্দলালপুর এস এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সবুর আল আসাদের বিরুদ্ধে বিদ্যালয়ের একাধিক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগের সত্যতা মিলেছে। গত ৯ জুন লিখিত অভিযোগের ভিত্তিতে গত বৃহস্পতিবার (১৬ জুন) বিদ্যালয়ে গিয়ে সরেজমিন ঘটনাটি তদন্ত করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. ফজলুল হক।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.ফজলুল হক জানান, অভিযুক্ত শিক্ষক তদন্তকালে নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন। কিন্তু তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় গত সোমবার (২০ জুন) সে মর্মে তদন্ত প্রতিবেদন জেলা শিক্ষা অফিসার বরাবর পাঠানো হয়েছে।
উল্লেখ্য, শাহজাদপুরের নন্দলালপুর এম এস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে গত ৯ জুন প্রাথমিক শিক্ষা অফিস বরাবর লিখিত অভিযোগ দাখিল করা হয়।
অভিযোগের সূত্রে জানা গেছে, সবুর মাস্টার মাঝে মাঝেই বেড়ে ওঠা ছাত্রীদের কাছে ডেকে নিয়ে তাদের গায়ে হাত দেন বা নানাভাবে যৌন হয়রানি করেন। কয়েক দিন আগে সবুর মাস্টার পঞ্চম শ্রেণির বেড়ে ওঠা কয়েকজন ছাত্রীকে ছবি তোলার কথা বলে কাছে ডেকে নেন এবং তাদের ছবিও তোলেন। এক পর্যায়ে সবুর মেয়েদের গালে চুমু দেন এবং শরীরের নানা জায়গায় হাত দেন। এ সময় ছাত্রীরা প্রতিবাদ করলে সবুর তাদের ভয় দেখিয়ে বলেন, আমি তোমাদের ছবি তুলেছি এবং আমার কথা না শুনলে তোমাদের যাতে বিয়ে না হয় আমি কিন্তু সে কাজ করব।
এরূপ ভয়ভীতি দেখিয়ে ওই ছাত্রীদের কাউকে কাউকে অনৈতিক প্রস্তাবও দেন সবুর। ভয়ে ভীত হয়ে এবং উপান্তর না দেখে ওই ছাত্রীরা বাড়ি গিয়ে তাদের পিতা-মাতাকে বিষয়টি জানায়। বিষয়টি জানাজানি হলে অভিভাবকরা নন্দলালপুর গ্রামে সবুর মাস্টারের শাস্তির দাবিতে মিছিল বের করেন। সবশেষ গত বৃহস্পতিবার অভিভাবকদের পক্ষ থেকে উপজেলা শিক্ষা অফিসে একটি অভিযোগ দায়ের করা হয়।
এমএসএম / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন