ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাটে ন্যাশনাল ব্যাংকের উপ-শাখার উদ্বোধন


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ২২-৬-২০২২ বিকাল ৫:২৮

নওগাঁর ধামইরহাটে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের উপ-শাখার উদ্বোধন করা হয়েছে। বুধবার (২২ জুন) দুপুর সাড়ে ১২টায় ধামইরহাট-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের এস এম সুপার মার্কেটের দ্বিতীয় তলায় ন্যাশনাল ব্যাংকের ধামইরহাট উপ-শাখার ভার্চুয়ালি উদ্বোধন করেন ন্যাশনাল ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারপার্সন মিসেস পারভীন হক শিকদার এমপি।

অনুষ্ঠানে ধামইরহাট উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, ইউএনও গনপতি রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, ন্যাশনাল ব্যাংকের জয়পুরহাট সদর শাখা ব্যবস্থাপক ও এভিপি মো. সোহেল রানা, বগুড়া সদর শাখার ব্যবস্থাপক এসএভিপি আমিনুল হাসান, ধামইরহাট উপ-শাখার ব্যবস্থাপক মো. আবু মুছা, জয়পুরহাট জেলার বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হাকিম মণ্ডল, ধামইরহাটের বিশিষ্ট ব্যবসায়ী সামু প্রসাদ সাহা, প্রভাষক তহিদুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু মুছা স্বপন, ওষুধ ব্যবসায়ী নেতা দেওয়ান জাহিদ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

জয়পুরহাট শাখার নিয়ন্ত্রণাধীন ধামইরহাট উপজেলার উপ-শাখাসহ ৫টি উপ-শাখা উদ্বোধন শেষে ব্যাংকের চেয়ারপার্সন মিসেস পারভীন হক শিকদার এমপি বলেন, গ্রামকে শহরে রূপান্তরিত করতে প্রধানমন্ত্রীর উদ্যোগ বাস্তবায়নে আমরা সকল উপজেলায় উপ-শাখা স্থাপনের চেষ্টা করে যাচ্ছি, যাতে সকল ব্যবসায়ী ন্যাশনাল ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং সুবিধা গ্রহণ করতে পারেন।

এমএসএম / জামান

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু