শিশুদের নিয়ে আম উৎসবে এমপি মেরিনা জাহান কবিতা
বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিশুদের নিয়ে আম উৎসব করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের এমপি প্রফেসর মেরিনা জাহান কবিতা। বুধবার (২২ জুন) পৌর সদরের শক্তিপুররের নিজ বাসভবন ‘নুর জাহান’-এ দুই শতাধিক বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও পানিবন্দি পরিবারের শিশুদের হাতে তুলে দেন মৌসুমি ফল আম।
এ সময় প্রফেসর মেরিনা জাহান কবিতা বলেন, আওয়ামী লীগ মানেই জনগণের পাশে দাঁড়ানো, আওয়ামী লীগ মানেই আত্মবিশ্বাসী, আওয়ামী লীগ মানেই বাঙ্ঙালি জাতিসত্তার উন্মেষ। এসব শিশুর মাঝে আনন্দ ছড়িয়ে দেয়ার জন্য আমের যে মিষ্টতা,সেই মিষ্টতা ছড়িয়ে দিয়ে বাচ্চাদের সুন্দর মন যাতে বিকশিত হয় সেজন্যই তাদের মাঝে এই মৌসুমি ফল আম বিতরণ।
তিনি আরো বলেন, শিশুরা ফল হাতে পাওয়ার পর তাদের মুখে মিষ্টি হাসিই বুঝিয়ে দেয় তারা কতটা খুশি।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ, সাংগঠনিক সম্পাদক মাহবুবে ওয়াহিদ শেখ কাজল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মনিরুল গনী চৌধুরী শুভ্র, কলেজ ছাত্রলীগের সভাপতি প্রতিক হাসান, সাধারণ সম্পাদক সায়মন আহমেদ শাহিন, ফারুক হাসান কাহার, শফিকুল ইসলাম শফি, আশিক আহমেদ, শাকিল আহমেদ প্রমুখ।
এমএসএম / জামান
দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে সংবাদ সম্মেলন
বাগেরহাটে টেকসই বেড়ী বাঁধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
লাকসামে জামায়াতের উদ্যোগে ফ্রি সুন্নাতে খৎনা কর্মসূচী উদ্বোধন
অবশেষে শিশু ধর্ষণ চেষ্টার ঘটনায় মামলা
মীরগঞ্জে অন্তঃশ্রেণী ফুটবল ফাইনাল অনুষ্ঠিত, সভাপতিত্ব করেন নাজমুল হক
রায়গঞ্জে চোর সন্দেহে গাছে বেঁধে নির্যাতন, পরে ভুতুড়ে মামলায় খাটলেন জেল! বিছানায় কাতরাচ্ছেন ভুক্তভোগী
গোদাগাড়ীর কৃতি সন্তান সাবেক আইজি ড. এম এনামুল হকের ইন্তেকাল
পেকুয়ায় সবুজায়নের বার্তা নিয়ে বৃক্ষমেলা উদ্বোধন
ঘোড়াঘাটে ১১০ পিস ট্যাপেন্টাডলসহ নারী আটক, সহযোগী পলাতক
রাণীনগরে প্রকাশ্যে মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড
নেত্রকোণার খালিয়াজুরীতে জুয়ার আসরে ৬ জন আটক, অবৈধ বালু উত্তোলনে ৫ জনকে জরিমানা
রাণীশংকৈলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার